আছিয়া সি ফুডের বোর্ড সভা ৩০ নভেম্বর
পুঁজিবাজারে এসএমই প্লাটফর্মে তালিকাভুক্ত কোম্পানি আছিয়া সি ফুড লিমিটেডের পরিচালনা পর্ষদের বোর্ড সভা আগামী ৩০ নভেম্বর অনুষ্ঠিত হবে।
সিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, কোম্পানিটির বোর্ড সভা ওই দিন বেলা ৩ টায় অনুষ্ঠিত হবে। সভায় ৩০ জুন, ২০২৩ সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে শেয়ারহোল্ডারদের জন্য লভ্যাংশ ঘোষণা করা হতে পারে।