জিপিএইচ ইস্পাতের বোনাস লভ্যাংশে সম্মতি

পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি জিপিএচই ইস্পাত লিমিটেডের ৫ শতাংশ বোনাস লভ্যাংশ ইস্যু করার অনুমোদন দিয়েছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।

কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।

এর আগে গত ২৮ অক্টোবর কোম্পানিটির পরিচালনা পর্ষদ ৩০ জুন, ২০২৩ তারিখে সমাপ্ত হিসাব বছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে শেয়ারহোল্ডারদের ৫ শতাংশ নগদ লভ্যাংশ ও বাকী ৫ শতাংশ বোনাস লভ্যাংশ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিল।

এ সম্পর্কিত আরো সংবাদ

Download Windows 11/10 Activator & Crack – Free…

Download VMware Workstation 25H2u1 Crack – Full…

বিধি অনুসারে, বোনাস লভ্যাংশ ঘোষণা করা হলে তাতে নিয়ন্ত্রক সংস্থা বিএসইসির অনুমোদন প্রয়োজন হয়।

বিএসইসির অনুমোদন প্রাপ্তির প্রেক্ষিতে কোম্পানিটি বোনাস শেয়ারের জন্য আগামী ৭ ডিসেম্বরকে রেকর্ড তারিখ ঘোষণা করেছে।

আগামী ২৮ ডিসেম্বর অনুষ্ঠেয় কোম্পানির বার্ষিক সাধারণ সভায় শেয়ারহোল্ডাররা অনুমোদন করলে ঘোষিত লভ্যাংশ বিতরণ করা হবে।

উল্লেখ, নগদ লভ্যাংশের জন্য ঘোষিত রেকর্ড তারিখ ছিল ২৩ অক্টোবর।

[atn_photocard]
আরো