দরপতনের শীর্ষে জিলবাংলা সুগার মিলস

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) রোববার টপটেন লুজার বা দরপতনের শীর্ষে রয়েছে জিলবাংলা সুগার মিলস লিমিটেড। আজ শেয়ারটির দর ৮ টাকা ৪০ পয়সা বা ৫.৫৩ শতাংশ কমেছে।
ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

রোববার কোম্পানিটি সর্বশেষ ১৪৩ টাকা ৪০ পয়সা দরে লেনদেন হয়। এদিন কোম্পানিটি ১৫২ বারে ২৪ হাজার ৮৪২টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ৩৬ লাখ টাকা।

এ সম্পর্কিত আরো সংবাদ

দর বৃদ্ধির শীর্ষে সোনারগাঁও টেক্সটাইল

লেনদেনের শীর্ষে মালেক স্পিনিং মিলস

দরপতনের শীর্ষে এএফসি অ্যাগ্রো বায়োটেক

সী পার্ল বীচ রিসোর্ট লিমিটেড লুজার তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে। আজ শেয়ারটির দর ৬ টাকা ৪০ পয়সা বা ৩.৫৪ শতাংশ কমেছে। এদিন শেয়ারটি সর্বশেষ ১৭৪ টাকা ৫০ পয়সা দরে লেনদেন হয়।

সোনালী আঁশ ইন্ডাস্ট্রিজ লুজার তালিকার তৃতীয় স্থানে রয়েছে। আজ শেয়ারটির দর ৭ টাকা ৫০ পয়সা বা ১.১৯ শতাংশ কমেছে। এদিন শেয়ারটি সর্বশেষ ৬২৩ টাকা ৯০ পয়সা দরে লেনদেন হয়।

লুজার তালিকায় থাকা কোম্পানিগুলো হচ্ছে- জেমিনি সী ফুড, মুন্নু অ্যাগ্রো, শমরিতা হসপিটাল, জিকিউ বলপেন, শ্যামপুর সুগার, পেপার প্রসেসিং ও কোহিনুর কেমিক্যাল লিমিটেড।

[atn_photocard]
আরো