দর পতনের শীর্ষে জুট স্পিনার্স

সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) শেয়ার দর পতনের শীর্ষে উঠে এসেছে জুট স্পিনার্স লিমিটেড।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, কোম্পানির শেয়ার দর আগের দিনের চেয়ে ৪ দশমিক ১৩ শতাংশ কমেছে। কোম্পানিটি ৪১৬ বারে ১২ হাজার ৫৭১ টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ৩৯ লাখ টাকা।

এ সম্পর্কিত আরো সংবাদ

সূচকের পতনে লেনদেন ৪৮৬ কোটি টাকার

শীর্ষ ৩০ ব্রোকারের সাথে ডিএসই’র বৈঠক মঙ্গলবার

সূচকের পতনে ১ ঘণ্টায় লেনদেন ১১৫ কোটি টাকার

তালিকায় দ্বিতীয় স্থানে শমরিতা হসপিটালের শেয়ার দর আগের দিনের চেয়ে ৩ দশমিক ৭৫ শতাংশ কমেছে। কোম্পানিটি ২ হাজার ৩০৯ বারে ৫ লাখ ৫২ হাজার ১৬ টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ৫ কোটি ১৫ লাখ টাকা।

তালিকায় তৃতীয় স্থানে থাকা মেঘনা পেটের শেয়ার দর আগের দিনের চেয়ে ৩ দশমিক ৬৪ শতাংশ কমেছে। কোম্পানিটি ৬০৫ বারে ১ লাখ ৮৪ হাজার ২১৩ টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ৭৪ লাখ টাকা।

তালিকায় থাকা অন্যান্য কোম্পানির মধ্যে রয়েছে- সমতা লেদারের ৩.৪১ শতাংশ, এমারেল্ড অয়েলের ৩.১৭ শতাংশ, পেপার প্রসেসিংয়ের ২.৬২ শতাংশ, ওয়াইম্যাক্স ইলেকট্রোডের ২.২২ শতাংশ, ফু-ওয়াং সিরামিকের ২.১০ শতাংশ, ঢাকা ডাইংয়ের ২.০৭ শতাংশ এবং ন্যাশনাল টি’র শেয়ার দর ২.০৩ শতাংশ কমেছে।

[atn_photocard]
আরো