মানিলন্ডারিং প্রতিরোধ নিয়ে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের কর্মশালা

ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি এর সব শাখা মানিলন্ডারিং প্রতিরোধ পরিপালন কর্মকর্তাদের নিয়ে ডিজিটাল প্লাটফর্মে মানিলন্ডারিং ও সন্ত্রাসে অর্থায়ন প্রতিরোধ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

প্রধান অতিথি হিসেবে উক্ত কর্মশালার উদ্বোধন করেন বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ) এর প্রধান মো. মাসুদ বিশ্বাস এবং সভাপতিত্ব করেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ ওয়াসেক মো. আলী।

এ সম্পর্কিত আরো সংবাদ

লেনদেনের শীর্ষে এনভয় টেক্সটাইল

সূচক পতন, লেনদেন ৫৪৪ কোটি

ডিএসইতে ৭১ কোটি টাকা কমেছে লেনদেন

অনুষ্ঠানে সমাপনী বক্তব্য রাখেন ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মুহাম্মদ মোস্তফা খায়ের। কর্মশালায় বাণিজ্য ও বিনিয়োগভিত্তিক মানিলন্ডারিং প্রতিরোধসহ সার্বিক মানিলন্ডারিং ও সন্ত্রাসে অর্থায়ন প্রতিরোধ বিষয়ে সেশন পরিচালনা করেন বিএফআইইউ-এর অতিরিক্ত পরিচালক সৈয়দ কামরুল ইসলাম এবং যুগ্ম পরিচালক খন্দকার আসিফ রাব্বানী।

অনুষ্ঠানে ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক মো. মাসুদুর রহমান শাহ, এএমএল অ্যান্ড সিএফটি ডিভিশনের প্রধান ও ইভিপি ড. মোহাম্মদ জাহাঙ্গীর আলম, সকল আঞ্চলিক প্রধান, কেন্দ্রীয় পরিপালন কমিটির সদস্যবৃন্দ এবং প্রধান কার্যালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা অংশগ্রহণ করেন।

[atn_photocard]
আরো