বিএমবিএ এর নতুন সভাপতি মাজেদা, সম্পাদক নজরুল

বাংলাদেশ মার্চেন্ট ব্যাংকার্স অ্যাসোসিয়েশনের (বিএমবিএ) সভাপতি নির্বাচিত হয়েছেন আইসিবি ক্যাপিটাল ম্যানেজমেন্ট লিমিটেডের প্রধান নির্বাহী ও মহাব্যবস্থাপক মিসেস মাজেদা খাতুন; মহাসচিব নির্বাচিত হয়েছেন সন্ধানী লাইফ ফাইন্যান্স লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মুহাম্মদ নজরুল ইসলাম এফসিএমএ।

২০২৪-২০২৫ সালের (২ বছর মেয়াদে) দায়িত্ব পালন করবেন তারা।

এ সম্পর্কিত আরো সংবাদ

দর বৃদ্ধির শীর্ষে সোনারগাঁও টেক্সটাইল

লেনদেনের শীর্ষে মালেক স্পিনিং মিলস

দরপতনের শীর্ষে এএফসি অ্যাগ্রো বায়োটেক

শনিবার (২৩ ডিসেম্বর) অনুষ্ঠিত বিএমবিএর কার্যনির্বাহী সদস্যদের নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচন শেষে প্রধান নির্বাচন কমিশনার মোহাম্মদ এ হাফিজ কমিটি ঘোষণা করেন।

নতুন কমিটির সিনিয়র সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন বিএমএসএল ইনভেস্টমেন্টের এমডি ও সিইও মো. রিয়াদ মতিন। সহ-সভাপতি হয়েছেন এএএ ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্টের পরিচালক মো. ওবায়দুর রহমান।

এছাড়া কোষাধ্যক্ষ পদে নির্বাচিত হয়েছেন ইসলামী ব্যাংক ক্যাপিটাল ম্যানেজমেন্টের ব্যবস্থাপনা পরিচালক আব্দুর রহিম।

[atn_photocard]
আরো