ময়মনসিংহে ট্রাকে ট্রেনের ধাক্কা, নিহত ৪
ময়মনসিংহে বালুবোঝাই একটি ট্রাকে বলাকা এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় চারজন নিহত হয়েছেন। সোমবার (২৫ ডিসেম্বর) দুপুর দেড়টার দিকে সদরের চর রঘুরামপুর এলাকায় এ ঘটনা ঘটে।
কোতোয়ালি মডেল থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) আনোয়ার হোসেন বিষয়টি নিশ্চিত করেন।