বছরের প্রথম দিনে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের দোয়া মাহফিল
১ জানুয়ারি ২০২৪, নতুন বছরের প্রথম কর্মদিবসে কোরআন খতম ও দোয়া-মাহফিলের আয়োজন করেছে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি।
এ উপলক্ষে প্রধান কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ ওয়াসেক মো. আলী ব্যাংকের সম্মানিত গ্রাহক, শেয়ার হোল্ডার, নিয়ন্ত্রক সংস্থা, কর্মকর্তা-কর্মচারীসহ সকল শুভানুধ্যায়ীদের আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানান।
এ সময় অন্যান্যদের মধ্যে ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালকদ্বয় আব্দুল আজিজ ও মুহাম্মদ মোস্তফা খায়ের, উপ-ব্যবস্থাপনা পরিচালক মো. মাসুদুর রহমান শাহ, বিভাগীয় প্রধানসহ প্রধান কার্যালয়ের বিভিন্ন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।