বিএসইসি চেয়ারম্যানের মায়ের মৃত্যুতে সিএমজেএফ’র শোক

পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলামের মমতাময়ী মা হাসিনা মমতাজ (৭৯) ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লহি ওয়া ইন্না ইলাইহে রাজিউন।

রোববার (১৮ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৬:৩০ মিনিটে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তিনি মৃত্যুবরণ করেন। মরহুমার নামাজে জানাজা আগামীকাল সোমবার (১৯ ফেব্রুয়ারি) বাদ জোহর ধানমন্ডি ঈদগাঁও মাঠে অনুষ্ঠিত হবে।

ষাট ও সত্তরের দশকের জনপ্রিয় কণ্ঠশিল্পী ছিলেন হাসিনা মমতাজ। তিনি সংগীতে বিশেষ অবদানের জন্য জাতীয় পুরস্কার পেয়েছেন। তাঁর স্বামী রফিকুল ইসলাম খান ছিলেন ন্যাশনাল ব্যাংক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক।

এ সম্পর্কিত আরো সংবাদ

লেনদেনের শীর্ষে প্রাইম ব্যাংক

সূচকের পতনে লেনদেন ৫৬৪ কোটি টাকার

তাঁর মৃত্যুতে শোক জানিয়েছে ক্যাপিটাল মার্কেট জার্নালিস্টস ফোরাম (সিএমজেএফ)।

রোববার (১৮ ফেব্রুয়ারি) এক শোক বার্তায় সিএমজেএফ সভাপতি গোলাম সামদানী ভূঁইয়া ও সাধারণ সম্পাদক আবু আলী মরহুমার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা ও সহানুভূতি জানিয়েছেন।

শোক বার্তায় বলা হয়, বিএসইসি চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলামের মা হাসিনা মমতাজের মৃত্যুতে আমরা শোকাহত। সিএমজেএফ পরিবারের পক্ষ থেকে আমরা মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করছি। একইসঙ্গে শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি। মহান আল্লাহর কাছে প্রার্থনা করছি, তিনি যেন পরিবারকে শোক সইবার শক্তি দান করেন।

[atn_photocard]
আরো