স্ট্যান্ডার্ড ব্যাংকের সাসটেইনেবল ফাইন্যান্স শীর্ষক প্রশিক্ষণ
স্ট্যান্ডার্ড ব্যাংক লার্নিং সেন্টারের উদ্যোগে গতকাল সাসটেইনেবল ফাইন্যান্স শীর্ষক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রশিক্ষণের উদ্বোধন করেন ব্যাংকের এমডি ও সিইও মো. হাবিবুর রহমান। ওই প্রশিক্ষণে ব্যাংকের সব শাখার ইনভেস্টমেন্ট ইনচার্জরা অনলাইনে যুক্ত থেকে অংশগ্রহণ করেন। অন্যান্যের মধ্যে ব্যাংকের ডিএমডি মো. মোহন মিয়া, এসইভিপি ও খুলনা রিজিওনের রিজিওনাল ম্যানেজার এমএস হায়দার নুরুন নাহার প্রমুখ উপস্থিত ছিলেন।