লাভেলো আইসক্রিমের মুনাফা বেড়েছে ৭৩ শতাংশ

পুঁজিবাজারে তালিকাভুক্ত খাদ্য ও আনুষঙ্গিক খাতের কোম্পানি লাভেলো ব্র্যান্ডের আইসক্রিম বাজারজাতকারী প্রতিষ্ঠান তাওফিকা ফুডস অ্যান্ড লাভেলো আইসক্রিম পিএলসির প্রকাশিত তৃতীয় প্রান্তিকের (জানুয়ারি ২০২৪ – মার্চ ২০২৪) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুযায়ী এ তথ্য জানা গেছে।

সোমবার (১৫ এপ্রিল) অনুষ্ঠিত কোম্পানির পরিচালনা পর্ষদের বৈঠকে চলতি হিসাব বছরের তৃতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদন করা হয়।

এ সম্পর্কিত আরো সংবাদ

সূচকের পতনে লেনদেন ৪০৩ কোটি টাকার

সূচকের পতনে লেনদেন ৪১০ কোটি টাকার

তৃতীয় প্রান্তিকে কোম্পানিটির কর-পরবর্তী নীট মুনাফা হয়েছে ৬ কোটি ১ লাখ ৪৪ হাজার ১৪৬ টাকা, যা আগের বছর একই সময়ে ছিল ৩ কোটি ৪৭ লাখ ৩৯ হাজার ৭৯০ টাকা। সে হিসেবে কোম্পানিটির মুনাফা বেড়েছে ২ কোটি ৫৪ লাখ ৪ হাজার ৩৫৬ টাকা বা ৭৩ শতাংশ। আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৭১ পয়সা, যা আগের বছর একই সময়ে ছিল ৪১ পয়সা। সুতরাং শেয়ার প্রতি আয় বেড়েছে ৭৩ শতাংশ। তৃতীয় প্রান্তিকে কোম্পানিটির নীট বিক্রয়ের পরিমান ৩৯ কোটি ৭৩ লাখ ৫০ হাজার ০০৭ টাকা, যা আগের বছর একই সময়ে ছিল ২৪ কোটি ৯ লাখ ৫০ হাজার ২৬০ টাকা। সে হিসেবে কোম্পানিটির নীট বিক্রয়ের পরিমান বেড়েছে ১৫ কোটি ৬৩ লাখ ৯৯ হাজার ৭৪৭ টাকা বা ৬৫ শতাংশ।

অন্যদিকে চলতি হিসাব বছরের ৯ মাসে (জুলাই ২১ – মার্চ ২২) কোম্পানিটির কর-পরবর্তী নীট মুনাফা হয়েছে ১০ কোটি ৮৪ লাখ ৯৬ হাজার ৭৫৮ টাকা, যা আগের বছর একই সময়ে ছিল ৯ কোটি ৬৫ লাখ ৪১ হাজার ১১৭ টাকা। সে হিসেবে কোম্পানিটির মুনাফা বেড়েছে ১ কোটি ১৯ লাখ ৫৫ হাজার ৬৪১ টাকা বা ১২ শতাংশ। আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ১ টাকা ২৮ পয়সা, যা আগের বছর একই সময়ে ছিল ১ টাকা ১৪ পয়সা। সুতরাং শেয়ার প্রতি আয় বেড়েছে ১২ শতাংশ। ৩১ মার্চ ২০২৪ শেষে, কোম্পানিটির শেয়ার প্রতি সম্পদমূল্য (এনএভি) দাঁড়িয়েছে ১৩ টাকা ২১ পয়সা, যা ৩০ জুন ২০২৩ শেষে ছিল ১২ টাকা ৯৪ পয়সা এবং কোম্পানিটির শেয়ার প্রতি এনওসিএফপিএস হয়েছে ৩ টাকা ৫০ পয়সা, যা আগের বছর একই সময়ে ছিল ২ টাকা ১২ পয়সা।

[atn_photocard]
আরো