পিএইচপি-এর গুরুতর নিরাপত্তা দুর্বলতা নিয়ে সতর্ক করল ক্যাসপারস্কি

ওয়েবসাইট, ওয়েব অ্যাপ্লিকেশন ও ওয়ার্ডপ্রেস-এর মতো কনটেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম তৈরিতে বহুল ব্যবহৃত প্রোগ্রামিং ভাষা পিএইচপি-তে গুরুতর নিরাপত্তা দুর্বলতার বিষয়ে সতর্ক করেছে গ্লোবাল সাইবার সিকিউরিটি প্রতিষ্ঠান ক্যাসপারস্কি। দুর্বলতাটির ঝুঁকির মাত্রা ১০-এর মধ্যে ৯.২। এটি কাজে লাগিয়ে সাইবার অপরাধীরা দূর থেকেই আক্রান্ত সার্ভারে ক্ষতিকর কোড চালাতে পারে। সম্ভাব্য হামলার ঝুঁকি কমাতে পিএইচপি ব্যবহারকারী প্রতিষ্ঠানগুলোকে দ্রুত প্রযোজ্য নিরাপত্তা আপডেট ইনস্টল করার পরামর্শ দিয়েছে প্রতিষ্ঠানটি।

ক্যাসপারস্কির গ্লোবাল রিসার্চ অ্যান্ড অ্যানালাইসিস টিমের (জিআরইএটি) এশিয়া-প্যাসিফিক ও এমইটিএ (META) অঞ্চলের গবেষণা কেন্দ্রের প্রধান সের্গেই লোজকিন বলেন, “ওয়েবসাইট, ওয়েব অ্যাপ্লিকেশন, ওয়ার্ডপ্রেস-এর মতো কনটেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম এবং ইন্টারনেটের বিভিন্ন ব্যাকএন্ড সেবায় পিএইচপি ব্যাপকভাবে ব্যবহৃত হয়। বিশ্বজুড়ে লাখো ওয়েব সার্ভার এই ভাষার ওপর নির্ভরশীল। ফলে এর নিরাপত্তা দুর্বলতাটি ২০২৬ সালের অন্যতম গুরুত্বপূর্ণ সাইবার নিরাপত্তা ঝুঁকি হয়ে উঠতে পারে।

দুর্বলতাটির ঝুঁকির মাত্রা ১০-এর মধ্যে ৯.২, যা এর গুরুতর অবস্থার ইঙ্গিত দেয়। সাইবার অপরাধীরা এটি কাজে লাগাতে পারলে দূর থেকেই আক্রান্ত সার্ভারে ক্ষতিকর কোড চালাতে পারে। এমনকি ওয়েব শেলের মতো ক্ষতিকর উপাদান স্থাপন করে সার্ভারের নিয়ন্ত্রণ নেওয়ার সুযোগও তৈরি হতে পারে।

এ ধরনের দুর্বলতা দ্রুত বড় ধরনের সাইবার ঝুঁকি তৈরি করতে পারে, বিশেষ করে যখন তা বহুল ব্যবহৃত প্রযুক্তিকে প্রভাবিত করে। তাই দ্রুত পদক্ষেপ নেওয়া জরুরি। কোনো প্রতিষ্ঠানের প্রযুক্তি অবকাঠামো পিএইচপি-এর ওপর নির্ভরশীল হলে যত দ্রুত সম্ভব প্রযোজ্য নিরাপত্তা প্যাচ ইনস্টল করা উচিত। সম্ভাব্য ঝুঁকি কমাতে এবং গুরুত্বপূর্ণ সিস্টেম সুরক্ষিত রাখতে দ্রুত ব্যবস্থা নেওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ।”

[atn_photocard]
আরো