বিএসইসির চেয়ারম্যানের পুনঃ নিয়োগের প্রজ্ঞাপন জারি
পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত উল ইসলামকে পুনঃনিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করে অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ।
আজ ২৮ এপ্রিল মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মো জাহিদ হোসেন স্বাক্ষরিত একটি প্রজ্ঞাপনে জারি করা হয়েছে।
এতে বলা হয়েছে, আগামী ১৭ মে অথবা নিয়োগ থেকে চার বছরের জন্য তিনি এই পদে দায়িত্ব পালন করবেন।