এক দিনের ব্যবধানে সূচকের বড় পতন

সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের বড় পতনে লেনদেন শেষ হয়েছে। এদিন সূচকের সাথে কমেছে বেশিরভাগ কোম্পানির শেয়ার দর। তবে টাকার পরিমাণে লেনদেন বেড়েছে।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, দিনশেষে ডিএসই ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ৪৬ পয়েন্ট কমে অবস্থান করছে ৫ হাজার ৫৬৯ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ১২ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ২২১ পয়েন্টে এবং ডিএসই–৩০ সূচক ২ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ৯৯৩ পয়েন্টে।

এ সম্পর্কিত আরো সংবাদ

লেনদেনের শীর্ষে প্রাইম ব্যাংক

সূচকের পতনে লেনদেন ৫৬৪ কোটি টাকার

দিনভর লেনদেন হওয়া ৩৯৭ কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৮৬ টির, দর কমেছে ২৭৭ টির এবং দর অপরিবর্তিত রয়েছে ৩৪ টির।

ডিএসইতে ৬৬৩ কোটি ৪৩ লাখ টাকার লেনদেন হয়েছে। যা আগের কার্যদিবস থেকে ৪৯ কোটি ৪৮ লাখ টাকা বেশি। এর আগের দিন লেনদেন হয়েছিল ৬১৩ কোটি ৯৫ লাখ টাকার ।

অপরদিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই ৬১ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৫ হাজার ৯৩৮ পয়েন্টে।

সিএসইতে ২২১ টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নিয়েছে। এসব প্রতিষ্ঠানের মধ্যে ৭৮ টির দর বেড়েছে, কমেছে ১২০টির এবং ২৩ টির দর অপরিবর্তিত রয়েছে। সিএসইতে ৫৯ কোটি ৫৫ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।

[atn_photocard]
আরো