বৃহস্পতিবার থেকে উৎপাদনে ফিরেছে খুলনা পাওয়ার

পুঁজিবাজারের তালিকাভুক্ত বিদ্যুৎ ও জ্বালানি খাতের কোম্পানি খুলনা পাওয়ার কোম্পানি লিমিটেড সরকারের অনুমোদন পেয়ে উৎপাদনে ফিরেছে। বৃহস্পতিবার (৯ মে) ৩টা ২০ মিনিটে পুনরায় কাজ শুরু করে কোম্পানিটি।

এ সম্পর্কিত আরো সংবাদ

৫% মুনাফার বকেয়া চান গ্রামীণফোনের সাবেক কর্মীরা

দর বৃদ্ধির শীর্ষে সোনারগাঁও টেক্সটাইল

লেনদেনের শীর্ষে মালেক স্পিনিং মিলস

ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

জানা গেছে, সরকার খুলনা পাওয়ারের দুটি পাওয়ার প্লান্টকে ২ বছর উৎপাদনের অনুমোদন দিয়েছে বলে কোম্পানিটিকে জানিয়েছে বাংলাদেশ পাওয়ার ডেভেলপমেন্ট বোর্ড (বিপিডিবি)। দুটি পাওয়ার প্লান্টের মধ্যে রয়েছে- কেপেসি ১১৫ মেগাওয়াট ও কেপিসি ৪০ মেগাওয়াট।কোম্পানিটি ‘নো ইলেকট্রিসিটি নো পেমেন্ট’ পদ্ধতিতে এই উৎপাদনের অনুমোদন পেয়েছে। কোম্পানিটির উৎপাদন শুরুর পর থেকে ২ বছর গণনা করা হবে।

[atn_photocard]
আরো