পেপার প্রসেসিং অ্যান্ড প্যাকেজিংয়ের তৃতীয় প্রান্তিক প্রকাশ

পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি পেপার প্রসেসিং অ্যান্ড প্যাকেজিং লিমিটেড গত ৩১ মার্চ, ২০২৪ তারিখে সমাপ্ত তৃতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে।

রবিবার (৩০ জুন) অনুষ্ঠিত কোম্পানির পরিচালনা পর্ষদের বৈঠকে চলতি হিসাববছরের তৃতীয় প্রান্তিকের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর তা প্রকাশ করা হয়।

কোম্পানি সূত্রে এই তথ্য জানা গেছে।

এ সম্পর্কিত আরো সংবাদ

ইবনে সিনা ফার্মাসিউটিক্যালের লভ্যাংশ ঘোষণা

সূচকের উত্থানে লেনদেন ৬৯৯ কোটি টাকা

সূচক ঊর্ধ্বমুখী, দেড় ঘণ্টায় লেনদেন ২৩৮ কোটি টাকা

চলতি হিসাববছরের তৃতীয় প্রান্তিকে ( জানুয়ারি’২৪-মার্চ’২৪) কোম্পানিটির শেয়ার প্রতি ১৭ পয়সা লোকসান হয়েছে। গত বছর একই সময়ে শেয়ার প্রতি ৮৬ পয়সা।

অন্যদিকে তিন প্রান্তিক মিলিয়ে শেয়ার প্রতি আয় ২ টাকা ২৬ পয়সা। গতবছর একই সময়ে আয় ছিল ১ টাকা ০৭ পয়সা।

গত ৩১ মার্চ ২০২৪ তারিখে কোম্পানিটির সমন্বিত শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ৭২ টাকা ৩৩ পয়সা।

[atn_photocard]
আরো