ন্যাশনাল ব্যাংকে কোম্পানি সেক্রেটারি নিয়োগ
পুঁজিবাজারে তালিকাভুক্ত ব্যাংক খাতের কোম্পানি ন্যাশনাল ব্যাংক পিএলসিতে কোম্পানি সেক্রেটারি (চলতি দায়িত্ব) নিয়োগ দেওয়া হয়েছে।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
কোম্পানিটির বোর্ড অ্যান্ড কোম্পানি সেক্রেটারিয়েট বিভাগের ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ মেহেদী হাসান মজুমদারকে কোম্পানি সেক্রেটারি (চলতি দায়িত্ব) হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। গত ১৬ নভেম্বর, ২০২৬ তারিখ থেকে এ নিয়োগ কার্যকর হয়েছে।