পেপার প্রসেসিংয়ের তৃতীয় প্রান্তিক প্রকাশ

পুঁজিবাজারে তালিকাভুক্ত কাগজ ও মুদ্রণ খাতের পেপার প্রসেসিং এন্ড প্যাকেজিং লিমিটেডের পরিচালনা পর্ষদ তৃতীয় প্রান্তিকের (জানুয়ারি,২৪-মার্চ,২৪) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

এ সম্পর্কিত আরো সংবাদ

ইবনে সিনা ফার্মাসিউটিক্যালের লভ্যাংশ ঘোষণা

সূচকের উত্থানে লেনদেন ৬৯৯ কোটি টাকা

সূচক ঊর্ধ্বমুখী, দেড় ঘণ্টায় লেনদেন ২৩৮ কোটি টাকা

জানা গেছে, তৃতীয় প্রান্তিকে (জানুয়ারি,২৪-মার্চ,২৪) কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ১ টাকা ৪০ পয়সা। গত অর্থবছরের একই সময়ে শেয়ার প্রতি আয় (ইপিএস) ছিল ১ টাকা ২৫ পয়সা।

অপরদিকে, অর্থবছরের তিন প্রান্তিকে (জুলাই,২৩-মার্চ,২৪) কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ২ টাকা ২৬ পয়সা। গত অর্থবছরের একই সময়ে শেয়ার প্রতি (ইপিএস) আয় ছিল ৩ টাকা ০৪ পয়সা।

৩১ মার্চ, ২০২৪ শেষে কোম্পানিটির শেয়ার প্রতি সম্পদ (এনএভি) হয়েছে ৭২ টাকা ৩৩ পয়সা।

[atn_photocard]
আরো