এশিয়া ইন্স্যুরেন্সের এজিএম স্থগিত

পুঁজিবাজারে তালিকাভুক্ত বিমা খাতের প্রতিষ্ঠান এশিয়া ইন্স্যুরেন্স লিমিটেডের ২৪তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) স্থগিত করা হয়েছে। সোমবার (১৯ আগস্ট) ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

এ সম্পর্কিত আরো সংবাদ

দর বৃদ্ধির শীর্ষে সোনারগাঁও টেক্সটাইল

লেনদেনের শীর্ষে মালেক স্পিনিং মিলস

দরপতনের শীর্ষে এএফসি অ্যাগ্রো বায়োটেক

সূত্র মতে, আগামীকাল ২০ আগস্ট দুপুর ১২টায় কোম্পানিটির ২৪তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। কিন্তু অনিবার্য কারণবশত এই এজিএম স্থগিত করা হয়। এ নিয়ে টানা দুইবার কোম্পানিটির এজিএম স্থগিত হলো।

এজিএমের নতুন সময় ও তারিখ পরবর্তীতে জানিয়ে দিবে বলে ডিএসই ওয়েবসাইটে জানিয়েছে কোম্পানিটি।

[atn_photocard]
আরো