দুই ঘন্টায় লেনদেন ৪৫১ কোটি টাকা

সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্য সূচকের উত্থানে লেনদেন চলছে। এদিন প্রথম দুই ঘন্টায় লেনদেন ছাড়ালো ৪৫১ কোটি ৩ লাখ ৫৪ হাজার টাকা।

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

এ সম্পর্কিত আরো সংবাদ

দর বৃদ্ধির শীর্ষে সোনারগাঁও টেক্সটাইল

লেনদেনের শীর্ষে মালেক স্পিনিং মিলস

দরপতনের শীর্ষে এএফসি অ্যাগ্রো বায়োটেক

সূত্র মতে, সোমবার (১৯ আগস্ট) বেলা ১২টা পর্যন্ত ডিএসইর প্রধান সূচক বা ‘ডিএসইএক্স’ সূচক ২৭ দশমিক ৭১ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৫ হাজার ৮০৬ পয়েন্টে। অন্য সূচকগুলোর মধ্যে শরিয়াহ সূচক ‘ডিএসইএস সূচক ১২ দশমিক ২০ পয়েন্ট বেড়ে এবং ‘ডিএস৩০’ সূচক ১০ দশমিক ২৪ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে যথাক্রমে ১২৫২ ও ২১৩৬ পয়েন্টে।

এদিনে লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে দাম বেড়েছে ১৮৯টির, কমেছে ১৫৯টির এবং অপরিবর্তিত রয়েছে ৪০টি কোম্পানির শেয়ারের।

[atn_photocard]
আরো