দর পতনের কারণ জানে না যে ২ কোম্পানি

পুঁজিবাজারে ওষুধ ও রাসায়ন খাতে তালিকাভুক্ত কোম্পানি ওরিয়ন ফার্মাসিউটিক্যালস লিমিটেড ও বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস লিমিটেডের শেয়ারদর অস্বাভাবিকভাবে পতনের কারণ জানে না বলে ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জকে (ডিএসই-সিএসই) জানিয়েছে কোম্পানিটি।

এ সম্পর্কিত আরো সংবাদ

দর বৃদ্ধির শীর্ষে সোনারগাঁও টেক্সটাইল

লেনদেনের শীর্ষে মালেক স্পিনিং মিলস

দরপতনের শীর্ষে এএফসি অ্যাগ্রো বায়োটেক

রোববার ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা গেছে। ডিএসই ও সিএসই সূত্র জানায়, কোম্পানি দুইটির শেয়ারদর অস্বাভাবিকভাবে কমার কারণ জানতে চেয়ে নোটিশ পাঠিয়েছে ডিএসই ও সিএসই। ওই চিঠির জবাবে কোম্পানি দুইটি জানায়, কোনো অপ্রকাশিত মূল্য সংবেদনশীল তথ্য ছাড়াই তাদের শেয়ারদর কমছে। প্রসঙ্গত, গত ২ আগস্ট ওরিয়ন ফার্মাসিউটিক্যালসের শেয়ার দর ছিল ৬৫.৭০ টাকা। আর গত ২৯ আগস্ট শেয়ার দর কমে দাঁড়ায় ৪৬.৮০ টাকা।

গত ২ আগস্ট বেক্সিমকো ফার্মাসিউটিক্যালসের শেয়ার দর ছিল ১০৬.৭০ টাকা। আর গত ২৯ আগস্ট শেয়ার দর কমে দাঁড়ায় ৬৭.৭০ টাকা। এভাবে কোম্পানি দুইটির শেয়ারের দাম কমাকে অস্বাভাবিক বলে মনে করে ডিএসই ও সিএসই কর্তৃপক্ষ।

[atn_photocard]
আরো