ড্যাফোডিল কলেজ উত্তরা শত ভাগ পাশ
বিগত ৬ বছর ধরে ড্যাফোডিল কলেজ উত্তরা এর শিক্ষার্থীরা এইচএসসি-২০২৪পরীক্ষায় শতভাগ পাশের কৃতিত্ব অর্জন করেছে। এইধারাবাহিক সাফল্য ড্যাফোডিল কলেজ উত্তরা এর শিক্ষকদের অঙ্গীকার, শিক্ষার্থীদের পরিশ্রম এবং অভিভাবকদের সহযোগিতার ফল স্বরূপ।
অত্র কলেজের শিক্ষাব্যবস্থা এবং পাঠ্যক্রমের গুণগত মান বৃদ্ধি করতে কলেজের সম্মানিত শিক্ষক মণ্ডলীসর্বদা সচেষ্ট।এই কলেজের শিক্ষকদের নিবিড় মনোযোগ এবং নির্দেশনার ফলে শিক্ষার্থীরা পরীক্ষার ক্ষেত্রে সাফল্য অর্জন করতে সক্ষম হয়েছে। এই অর্জন কলেজের একটি উল্লেখযোগ্য মাইলফলক, যা কলেজটির শীর্ষমানের শিক্ষা প্রদানের প্রতিশ্রুতিকে নির্দেশ করে।
অত্রপ্রতিষ্ঠান ও শিক্ষকদের কঠোর পরিশ্রম এবং অধ্যবসায় এই সাফল্যের অন্যতম কারন। ভবিষ্যতে ও এই সাফল্যের ধারাবাহিকতা বজায় রাখতে ড্যাফোডিল কলেজ উত্তরা বদ্ধপরিকর।