দরপতনের শীর্ষে এমারেল্ড অয়েলে

সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার (৩ ডিসেম্বর) দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেওয়া কোম্পানিগুলোর মধ্যে দরপতনের তালিকায় শীর্ষে উঠে এসেছে এমারেল্ড অয়েল ইন্ডাষ্ট্রিজ লিমিটেড।

ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

এ সম্পর্কিত আরো সংবাদ

Download Windows 11/10 Activator & Crack – Free…

Download VMware Workstation 25H2u1 Crack – Full…

সূত্র অনুযায়ী, এদিন এমারেল্ড অয়েলের শেয়ারদর আগের কার্যদিবসের তুলনায় কমেছে ৩ টাকা ৩০ পয়সা বা ১০ শতাংশ। তাতে দরপতনের শীর্ষে জায়গা নিয়েছে কোম্পানিটি।

দর পতনের শীর্ষ তালিকায় দ্বিতীয় স্থানে থাকা ড্যাফোডিল কম্পিউটার্সের শেয়ার দর কমেছে আগের দিনের তুলনায় ৬ দশমিক ৫৬ শতাংশ। আর ৪ দশমিক ৯৫ শতাংশ দর কমে যাওয়ায় পতনের শীর্ষ তালিকার তৃতীয় স্থানে জায়গা নিয়েছে বাংলাদেশ ইন্ডাস্ট্রায়াল ফাইন্যান্স কোম্পানি লিমিটেড।

আজ ডিএসইতে দর পতনের শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলো হলো- প্রাইম ফাইন্যান্স, এনআরবি ব্যাংক, উত্তরা ফাইন্যান্স, প্রাইম টেক্সটাইল, স্ট্যান্ডার্ড সিরামিক, ফার্স্ট জনতা ব্যাংক মিউচুয়াল ফান্ড এবং ইবিএল এনআরবি মিউচুয়াল ফান্ড।

[atn_photocard]
আরো