২৯১ শেয়ারের দরপতনে লেনদেন ৩০৪ কোটি টাকা

দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের চতুর্থ কার্যদিবস বুধবার (১২ ডিসেম্বর) মূল্যসূচকের পতনে লেনদেন শেষ হয়েছে। কমেছে ২৯১ কোম্পানির শেয়ারদর।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, এদিন ডিএসইর প্রধান সূচক ‘ডিএসইএক্স’ ৪২ দশমিক ৩৩ পয়েন্ট কমেছে। বর্তমানে সূচকটি অবস্থান করছে ৫ হাজার ১২৪ পয়েন্টে।

এ সম্পর্কিত আরো সংবাদ

Download Windows 11/10 Activator & Crack – Free…

Download VMware Workstation 25H2u1 Crack – Full…

এছাড়া, ডিএসইর অপর সূচক ‘ডিএসইএস’১২ দশমিক ৪৩ পয়েন্ট কমে ১ হাজার ১৪২ পয়েন্ট এবং ‘ডিএস-৩০’ সূচক ১৪ দশমিক ১৯ পয়েন্ট কমে ১ হাজার ৮৮৯ পয়েন্টে অবস্থান করছে।

আজ ডিএসইতে ৩০৪ কোটি ২৩ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের কার্যদিবসে লেনদেন হয়েছে ৩৮৩ কোটি ০৪ লাখ টাকা।

আজ ডিএসইতে মোট ৩৯৯ টি কোম্পানির শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। লেনদেনে অংশ নেওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে দর বেড়েছে ৫০টি কোম্পানির, বিপরীতে ২৯১ কোম্পানির দর কমেছে। পাশাপাশি ৫৮ টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দর ছিলো অপরিবর্তিত।

[atn_photocard]
আরো