এজিএমে ১১ শতাংশ লভ্যাংশ অনুমোদন রানার অটোমোবাইলসের

পুঁজিবাজারে তালিকাভুক্ত প্রকৌশল খাতের কোম্পানি রানার অটোমোবাইলস পিএলসির ২৪তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) সম্পন্ন হয়েছে। সভায় শেয়ারহোল্ডারা ৩০ জুন ২০২৪ সালে সমাপ্ত হিসাব বছরের জন্য পরিচালনা পর্ষদের সুপারিশ করা ১১ শতাংশ সাধারণ শেয়ারহোল্ডারদের জন্য এবং স্পন্সর পরিচালকদের জন্য ১ শতাংশ নগদ লভ্যাংশ সহ অন্যান্য এজেন্ডা অনুমোদন করে।

এ সম্পর্কিত আরো সংবাদ

দর বৃদ্ধির শীর্ষে সোনারগাঁও টেক্সটাইল

লেনদেনের শীর্ষে মালেক স্পিনিং মিলস

দরপতনের শীর্ষে এএফসি অ্যাগ্রো বায়োটেক

সোমবার (২৩ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টায় কুর্মিটোলা গলফ ক্লাবে এজিএম এ এটি অনুমোদন দেয়া হয় বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য ও বিগত বছরের আর্থিক অবস্থা ও শেয়ারহোল্ডারদের প্রশ্ন উত্তর পর্ব সম্পাদন করেন প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক ও সিইও নজরুল ইসলাম এফসিএ। সভা পরিচালনা করেন কোম্পানি সচিব মিজানুর রহমান।সভায় উপস্থিত ছিলেন সিএফও সনৎ দত্ত সহ পরিচালনা পর্ষদের অন্যান্য সদস্য ও ঊর্ধ্বতন কর্মকর্তা এবং শেয়ারহোল্ডারা । জনাব হাফিজুর রহমান খান রানার অটোমোবাইলস পিএলসি এর চেয়ারম্যান এর দিকনির্দেশনামূলক বক্তব্য এর মাধ্যামে সভার কার্যক্রম সমাপ্ত ঘোষণা করা হয়

[atn_photocard]
আরো