১৪% নগদ লভ্যাংশ অনুমোদন
নাভানা ফার্মাসিউটিক্যালস পিএলসিএর ৩৮তম বার্ষিক সাধারণ সভায়
নাভানা ফার্মাসিউটিক্যালস পিএলসি ৩৮তম বার্ষিক সাধারণ সভা ৩১ ডিসেম্বর, ২০২৪ তারিখে হাইব্রিড পদ্ধতিতে আয়োজন করা হয়। সভায় শেয়ারহোল্ডারগন ৩০ জুন, ২০২৪ সমাপ্তবছরের জন্য ১৪% নগদ লভ্যাংশ অনুমোদন করেন।সভায়স ভাপতিত্ব করেন কোম্পানির চেয়ারম্যান প্রফেসর ডাঃসরদার এ নাইম। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন কোম্পনির ভারপ্রাপ্ত ব্যবস্থাপনাপরিচালক ড. সাইদ আহমেদ ও অন্যান্য সম্মানিত পরিচালকবৃন্দ, কোম্পানির অডিটর ও ব্যবস্থাপনা কর্মকর্তাবৃন্দ। শেয়ারহোল্ডারগন ২০২৩-২০২৪ সমাপ্ত বছরে ১৪% নগদ লভ্যাংশ ঘোষণা শুধু মাত্র সাধারণ শেয়ার হোল্ডারগণের জন্য এবং ধারাবাহিক ভাবে ভাল লভ্যাংশপ্রদানের জন্য কোম্পানীর প্রশংসা করেন। তাছারা শেয়ারহোল্ডারগন বিক্রয় রাজস্ব, নিট মুনাফাএবং ইপিএসেরটেকসই বৃদ্ধি বজায় রাখার জন্য ব্যবস্থাপনার প্রশংসা করেন।