তিতাস কর্মকর্তা ও পুলিশ সদস্যদের পেটাল দুর্বৃত্তরা

অবৈধ সংযোগ বিচ্ছিন্নের অভিযান

নারায়ণগঞ্জে অবৈধ সংযোগ বিচ্ছিনে তিতাসের অভিযানে হামলার ঘটনা ঘটেছে। এতে তিতাসের কর্মী ও অভিযানে থাকা কয়েকজন পুলিশ সদস্য আহত হয়েছেন।

বুধবার (৮ জানুয়ারি) নারায়ণগঞ্জ জেলার মিরেরটেক এলাকায় অভিযান পরিচালনার সময় এই হামলার ঘটনা ঘটে।

মৈষটেক এবং মিরেরটেক, সোনারগাঁও, নারায়ণগঞ্জ এলাকায় অবৈধ গ্যাস সংযোগ উচ্ছেদ অভিযানে সংঘবদ্ধ চক্রের অতর্কিত হামলা।

এ সম্পর্কিত আরো সংবাদ

তিতাসের পক্ষ থেকে জানানো হয়, জেলা প্রশাসন নারায়ণগঞ্জকে অবহিত করে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের নির্বাহী ম্যাজিস্ট্রেট ফজলে ওয়াহিদের নেতৃত্বে এবং কোম্পানির জনবল দিয়ে মৈষটেক এবং মিরেরটেক, সোনারগাঁও, নারায়ণগঞ্জ এলাকায় অবৈধ গ্যাস সংযোগ উচ্ছেদ করতে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।

উক্ত অভিযানে মৈষটেক এলাকায় প্রায় ১ কিলোমিটার অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়। এতে আনুমানিক ২০০টি বাড়ির প্রায় ২০০টি আবাসিক চুলা বিচ্ছিন্ন করা হয়েছে। এছাড়া এই অভিযানে প্রায় ১০০ ফিট এম.এস ও ১৫০ ফিট পিভিসি পাইপ উচ্ছেদ করা হয়েছে।

মৈষটেক এলাকায় অভিযান শেষে মিরেরটেক বাজার সংলগ্ন এলাকায় অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করতে গেলে একটি সংঘবদ্ধ চক্র অতর্কিতভাবে হামলা করে। দুর্বৃত্তদের হামলায় তিতাসের সোনারগাঁওয়ের উপমহাব্যবস্থাপক প্রকৌশলী মোহাম্মদ শাহাবুদ্দীন গুরুতর আহত হন। এছাড়া অফিসের একজন কর্মচারী, বিচ্ছিন্নকারী টিমের ২ শ্রমিক ও কয়েকজন পুলিশ আহত হন।

উল্লেখ্য, সেপ্টেম্বর, ২০২৪ হতে ০৭ জানুয়ারি, ২০২৫ তারিখ পর্যন্ত অভিযান পরিচালনা করে ১৪৫টি শিল্প, ৮৬টি বাণিজ্যিক ও ১৬,৫৯৬টি আবাসিকসহ মোট ১৬,৮২৭টি অবৈধ গ্যাস সংযোগ ও ৪০,৯১৬টি বার্নার বিচ্ছিন্ন করা হয়েছে। উক্ত অবৈধ সংযোগ বিচ্ছিন্নের ফলে দৈনিক ১,১১,১৩,২৫৩ ঘনফুট গ্যাস সাশ্রয় হয়েছে, যার মূল্য প্রায় ৫১.৬৫ লাখ টাকা। এছাড়া, উক্ত অভিযানসমূহে ৮৬ কিলোমিটার পাইপলাইন অপসারণ করা হয়েছে ।

আরো