শেয়ার বিক্রয় করবে মুন্নু ফেব্রিক্সের কর্পোরেট উদ্যোক্তা

পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি মুন্নু ফেব্রিক্স লিমিটেডের কর্পোরেট উদ্যোক্তা শেয়ার বিক্রয়ের ঘোষণা দিয়েছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

এ সম্পর্কিত আরো সংবাদ

ডিএসইতে পিই রেশিও কমেছে ২ শতাংশ

লেনদেনের শীর্ষে এনভয় টেক্সটাইল

সূচক পতন, লেনদেন ৫৪৪ কোটি

সূত্র মতে, কোম্পানিটির কর্পোরেট উদ্যোক্তা মুন্নু সিরামিক ইন্ডাস্ট্রিজ লিমিটেড শেয়ারের সম্পূর্ণ হোল্ডিং অর্থাৎ ১ কোটি ১২ লাখ ৫৪ হাজার শেয়ার বিক্রি করার ইচ্ছা প্রকাশ করেছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) মাধ্যমে বিদ্যমান বাজার মূল্যে ব্লক মার্কেটে আগামী ৩০ কার্যদিবসের মধ্যে উল্লেখিত পরিমান শেয়ার বিক্রি সম্পন্ন করবে এই কর্পোরেট উদ্যোক্তা।

[atn_photocard]
আরো