লংকা বাংলার সঙ্গে আইএএমসিএলের সেলিং এজেন্ট চুক্তি স্বাক্ষর

আইসিবি অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি লিমিটেডের (আইএএমসিএল) ব্যবস্থাপনায় পরিচালিত বে-মেয়াদি মিউচ্যুয়াল ফান্ডসমূহের ইউনিট বিক্রয় বৃদ্ধিসহ সকল পরিষেবা সম্ভাব্য গ্রাহকদের নিকট পৌঁছানো এবং বিক্রয় সেবা প্রদান সহজিকরণের লক্ষ্যে লংকা বাংলা সিকিউরিটিজ পিএলসির সঙ্গে একটি সেলিং এজেন্ট চুক্তি স্বাক্ষরিত হয়েছে।

বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) কোম্পানিটি এক সংবাদ বিজ্ঞপ্তিতে এতথ্য জানয়েছে।

এ সম্পর্কিত আরো সংবাদ

ডিমে দাম কমলেও মাছ-মুরগিতে অস্বস্তি

টানা তৃতীয় দিন বিশ্ববাজারে কমল তেলের দাম

শপিং জোন বিডির ৮২ লাখ টাকার ভ্যাট ফাঁকি

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আইসিবি অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি লিমিটেডের (আইএএমসিএল) ব্যবস্থাপনায় পরিচালিত বে-মেয়াদি মিউচ্যুয়াল ফান্ডসমূহের ইউনিট বিক্রয় বৃদ্ধিসহ সকল পরিষেবা সম্ভাব্য গ্রাহকদের নিকট পৌঁছানো এবং বিক্রয় সেবা প্রদান সহজিকরণের লক্ষ্যে আইসিবি অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি লিমিটেড (আইএএমসিএল) এবং লংকা বাংলা সিকিউরিটিজ পিএলসির মধ্যে একটি সেলিং এজেন্ট চুক্তি স্বাক্ষরিত হয়। বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) আইসিবি প্রধান কার্যালয়ে চুক্তিটি স্বাক্ষরিত হয়।

উক্ত অনুষ্ঠানে আইসিবি ও আইএএমসিএল এর পরিচালনা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক আবু আহমেদ, আইসিবি’র ব্যবস্থাপনা পরিচালক মোঃ আবুল হোসেন, আইএএমসিএল’র প্রধান নির্বাহী কর্মকর্তা মিসেস মাহমুদা আক্তার, লংকা বাংলা সিকিউরিটিজ পিএলসি’র প্রধান নির্বাহী কর্মকর্তা জনাব খন্দকার সাফ্ফাত রেজা এবং আইসিবি, আইএএমসিএল এবং লংকা বাংলা সিকিউরিটিজ পিএলসির উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

[atn_photocard]
আরো