মিডল্যান্ড ব্যাংক ও ইউন চ্যাম্পিয়নের চুক্তি সই

মিডল্যান্ড ব্যাংক এবং ইউন চ্যাম্পিয়ন (বিডি) লিমিটেডের মধ্যে মিডল্যান্ড ব্যাংকের আধুনিক অনলাইন ভিত্তিক ক্যাশ ম্যানেজমেন্ট সলিউশন (এমসিএম) সেবা সংক্রান্ত একটি চুক্তি সই হয়েছে। নিলফামারী জেলার উত্তরা ইপিজেডে অবস্থিত সনিক গ্রুপের প্রধান কার্যালয়ে গত রবিবার (১২ জানুয়ারি) এক সংক্ষিপ্ত অনুষ্ঠানে চুক্তিটি সই হয়।

ইউন চ্যাম্পিয়নের সনিক গ্রুপের একটি অঙ্গ প্রতিষ্ঠান। উইন চ্যাম্পিয়নের একটি বিদেশী বিনিয়োগ হোল্ডিং কোম্পানি হিসাবে ২০১৮ সালে প্রতিষ্ঠিত হয়েছিল৷ এটি প্রাথমিকভাবে ব্যবসা, নির্মাণ এবং উত্পাদন কার্যক্রমে নিযুক্ত এবং উইনলি হারবার লিমিটেডের সম্পূর্ণ মালিকানাধীন একটি সহায়ক সংস্থা।

এ সম্পর্কিত আরো সংবাদ

দেশে খেলাপি ঋণ ছাড়াল ৬ লাখ কোটি টাকা

৩ হাজার কোটি টাকার সুকুক নিলামে তুলছে সরকার

মিডল্যান্ড ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী মোঃ আহসান-উজ জামান এবং ইউন চ্যাম্পিয়নের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান এবং সনিক গ্রুপের চেয়ারম্যান বেঞ্জামিন চি ইউ ওং নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিটি সই করেন।

উক্ত চুক্তির আওতায় ইউন চ্যাম্পিয়নের তাদের প্রতিদিনের ব্যবসায়িক ব্যাংকিং এবং নগদ লেনদেন কার্যক্রম পরিচালনার জন্য মিডল্যান্ড ব্যাংকের আধুনিক অনলাইন ভিত্তিক ক্যাশ ম্যানেজমেন্ট সলিউশন “মিডল্যান্ড ক্যাশ ম্যানেজমেন্ট (এমসিএম)” অ্যাপ্লিকেশন ব্যবহার করবে।

চুক্তি সই অনুষ্ঠানে মিডল্যান্ড ব্যাংকের ইনস্টিটিউশনাল ব্যাংকিং বিভাগের প্রধান জাবেদ তারেক খান, ভাইস প্রেসিডেন্ট মাজিদুল হক পাটোয়ারী, এফআরএম, সিনিয়ার এ্যাসিস্টেন্ট ভাইস প্রেসিডেন্ট মোঃ হাসিবুর রহমান এবং ইউন চ্যাম্পিয়নের ডিরেক্টর সু ইয়ংবউ, এ্যাসিস্টেন্ট ম্যানেজার-ফাইন্যান্স শোয়েব আহমেদ সহ উভয় প্রতিষ্ঠানের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

[atn_photocard]
আরো