‘অবৈধ গ্যাস সংযোগ উচ্ছেদে তিতাসের সাঁড়াশি অভিযান, জরিমানা আদায়’
গ্যাসের অবৈধ ব্যবহার শনাক্তকরণ এবং উচ্ছেদ অভিযান কার্যক্রম চলমান রয়েছে। অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্নের লক্ষ্যে তিতাস গ্যাসের আওতাধীন ডেমরা, কেরানীগঞ্জ, কামরাঙ্গীরচর, মুন্সীগঞ্জ, নারায়ণগঞ্জ,সাভার, টঙ্গী, গাজীপুর, ধানমন্ডি, মিরপুর, গুলশান, ময়মনসিংহ, মেঘনাঘাট ও নরসিংদী এলাকায় নির্বাহী ম্যাজিস্ট্রেট-এর নেতৃত্বে এবং কোম্পানির জনবল দ্বারা অভিযান পরিচালনা করা হচ্ছে। উক্ত অবৈধ গ্যাস সংযোগ উচ্ছেদ অভিযানের অংশ হিসেবে গত ১৭ ফেব্রুয়ারী (সোমবার) ২০২৫ তিতাস গ্যাস ট্রান্সমিসন এন্ড ডিষ্ট্রিবিউশন পিএলসি-এর আওতাধীন বিভিন্ন এলাকায় নিম্নলিখিত অভিযান পরিচালিত হয়েছে। জনাব ফজলে ওয়াহিদ, সিনিয়র সহকারী কমিশনার ও বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট, জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের নেতৃত্বে আবিবি-রুপগঞ্জ-এর মাহনা এবং আধুরিয়া, নারায়ণগঞ্জ (জোবিঅ-আড়াইহাজার আওতাধীন) এলাকার ০৪টি স্পটে অবৈধ গ্যাস সংযোগ উচ্ছেদ অভিযান পরিচালিত হয়েছে। এতে ৩.৫ কিলোমিটার এলাকার আনুমানিক ৭০০ টি বাড়ির প্রায় ৮৫০ টি অবৈধ আবাসিক বার্ণার উচ্ছেদ করা হয় এবং ২২০ ফুট এমএস পাইপ জব্দ করা হয়।
এছাড়া সাঁড়াশি অভিযানের অংশ হিসেবে জনাব ফারাহ ফাতেহা তাকমিলা, সিনিয়র সহকারী কমিশনার ও বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট, নারায়নগঞ্জ এর নেতৃত্বে জোবিঅ-নারায়ণগঞ্জের পশ্চিম মাসদাইর, ফতুল্লা, বিবি রোড, গলাচিপা ও মিজমিজি পশ্চিমপাড়া বড়বাড়ি এলাকার ০৩টি স্পটে অবৈধ গ্যাস সংযোগ উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়েছে। এ সময় পূর্বের বিচ্ছিন্নকৃত ‘হোয়াইট হাউজ’ রেস্টুরেন্ট পুনরায় অবৈধভাবে গ্যাস ব্যবহার করায় উৎস পয়েন্ট কিলিং করা সহ মালিকপক্ষকে ১ লক্ষ টাকা জরিমানা করেন। এ সময় মিজমিজি পশ্চিমপাড়া বড়বাড়ি এলাকার সোনালী টাওয়ার নামের ১০ তলা একটি ভবনের অবৈধ গ্যাস লাইনের উৎস পয়েন্ট কিলিং করা সহ ৩৬ টি ডাবল চুলা বিচ্ছিন্ন করা হয়েছে এবং মালিকপক্ষকে ১,০০,০০০.০০ (এক লক্ষ) টাকা জরিমানা করা হয়েছে।
গত ১৭/০২/২৫ তারিখে জোবিঅ-টংগীর আওতাধীন বিভিন্ন এলাকায় বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট নাঈমা খান এর নের্তৃত্বে তিতাস এর গ্রাহক নয় এমন ০৪ টি প্রতিষ্ঠানে মোবাইল কোর্ট পরিচালনা করা হলেও ০২টি প্রতিষ্ঠানে অবৈধ গ্যাস ব্যবহারের আলামত পাওয়া যায় । এক্স এডিশন ওয়াশিং নামক ওয়াশিং কারখানায় ০৩ টি ড্রায়ার ও একটি বয়লার এ গ্যাস ব্যবহার পরিলক্ষিত হাওয়ায় অবৈধ সংযোগ টি বিচ্ছিন্ন করা হয় ও উৎস পয়েন্ট থেকে কিল করা হয়। কারখানার মালিক ও শ্রমিক পালিয়ে যাবার কারনে কোন প্রকার জরিমানা আদায় করা সম্ভব হয়নি। ব্লুবেরি কালার টেক্স লি: নামের একটি সুতার কারখানায় অভিযান পরিচালনা করার সময় ০২ টি ড্রায়ার ও ০১ টি বয়লার এ অবৈধভাবে গ্যাস ব্যবহার পরিলক্ষিত হাওয়ায় সংযোগটি বিচ্ছিন্ন করা সহ উৎস পয়েন্ট হতে কিল করা হয়েছে। উক্ত কারখানাটির মালিককে ১,০০,০০০.০০ (এক লক্ষ) টাকা জরিমানা করা হয়।
এছাড়া একই দিনে বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব মঈন খান এলিস, এসিল্যান্ড, গাজীপুর সদর এর নেতৃত্বে জোবিঅ-আশুলিয়ার আওতাধীন কাজী মার্কেট, সারদাগঞ্জ, গাজীপুর এলাকার ০৪ টি পয়েন্টে অবৈধ বিতরণ লাইন উচ্ছেদের জন্য অভিযান পরিচালনা করা হয় । উক্ত অভিযানে আনুমানিক ০২ কিলোমিটার অবৈধ বিতরণ লাইনের ৫০০ টি (আনুমানিক) আবাসিক গ্যাস বার্নার বিচ্ছিন্ন করা হয়েছে এবং ৫০০ মিটার বিভিন্ন ব্যাসের পাইপ অপসারণ করা হয়েছে। এ সময় অবৈধভাবে গ্যাস ব্যবহার করার কারণে ০১ টি পৃথক মামলায় সর্বমোট ১,০০,০০০/-(এক লক্ষ) টাকা জরিমানা করা হয়।
এছাড়াও, তিতাস গ্যাস ট্রান্সমিশন এন্ড ডিস্ট্রিবিউশন পিএলসি এর অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করার লক্ষ্যে ঢাকা জেলার সাভার উপজেলার হেমায়েতপুর এলাকায় জ্বালানি খনিজ সম্পদ বিভাগের সংযুক্ত নির্বাহী ম্যাজিস্ট্রেট মিল্টন রায়ের নেতৃত্বে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে। অভিযান পরিচালনাকালে ‘কে এস ফ্যাশন এন্ড ওয়াশিং’ নামীয় কারখানায় অবৈধ গ্যাস সংযোগ পাওয়া যায়। উক্ত বাণিজ্যিক প্রতিষ্ঠানে ৫০০ কেজি একটি বয়লার এবং ৩০০ ঘনফুট ক্ষমতা সম্পন্ন ০৬টি ড্রায়ার স্থাপনায় অবৈধভাবে গ্যাস ব্যবহার পরিলক্ষিত হওয়ায় অবৈধ গ্যাস সংযোগটি বিচ্ছিন্ন করা হয়। অবৈধ গ্যাস সংযোগের ফলে প্রতি মাসে রাষ্ট্রের ০৭ লাখ টাকা ক্ষতি হয়েছে। একইভাবে ‘হীরা ওয়াশিং প্লান্ট’ নামীয় অপর একটি কারখানায় অবৈধভাবে গ্যাস ব্যবহার পরিলক্ষিত হওয়ায় অবৈধ গ্যাস সংযোগটি অপসারণ করত সংযোগ কিল করা হয়েছে। উক্ত বাণিজ্যিক প্রতিষ্ঠানে ৫০০ কেজি একটি বয়লার এবং ৩০০ ঘনফুট ক্ষমতা সম্পন্ন ০৯টি ড্রায়ার স্থাপনায় অবৈধভাবে গ্যাস ব্যবহার পরিলক্ষিত হওয়ায় অবৈধ গ্যাস সংযোগটি বিচ্ছিন্ন করা হয়। অবৈধ গ্যাস সংযোগের ফলে প্রতি মাসে রাষ্ট্রের ৯,০৫,৩৯২ টাকা ক্ষতি হয়েছে। এসময় ০১” ইঞ্চি ব্যাসের ৪০০ ফিট এমএস পাইপ অপসারণ করা হয়। এছাড়াও সাভারে হেমায়েতপুরের চলন্তিকা হাউজিং আবাসিক এলাকায় প্রায় ২৫টি বার্নারের অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। উক্ত অভিযানে অবৈধ গ্যাস সংযোগ ব্যবহারের দায়ে মোবাইল কোর্টের মাধ্যমে ‘কে এস ফ্যাশন এন্ড ওয়াশিং’ কারখানাকে ০২ লাখ টাকা, ‘হীরা ওয়াশিং প্ল্যান্ট’ কারখানাকে ০২ লাখ টাকা এবং আবাসিক শ্রেণির একজন অবৈধ সংযোগকারীকে ২০ হাজার টাকা সহ সর্বমোট ৪ লাখ ২০ বিশ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয় এবং তাৎক্ষণিক তা আদায় করা হয়েছে।
উল্লেখ্য, সেপ্টেম্বর, ২০২৪ হতে ১৭ ফেব্রুয়ারি ২০২৫ তারিখ পর্যন্ত অভিযান পরিচালনা করে ১৯২টি শিল্প, ১১৫টি বাণিজ্যিক ও ২৪,৮০১টি আবাসিকসহ মোট ২৫,১০৮টি অবৈধ গ্যাস সংযোগ ও ৫৮,৮৬৬টি বার্নার বিচ্ছিন্ন করা হয়েছে। উক্ত অভিযানসমূহে ১২৬ কিলোমিটার পাইপলাইন অপসারণ করা হয়েছে ।