দেড় ঘণ্টায় লেনদেন ছাড়ালো ৩২৮ কোটি টাকা

সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের মিশ্র প্রবণতায় চলছে লেনদেন। এদিন লেনদেন শুরুর প্রথম দেড় ঘণ্টায় লেনদেন হয়েছে ৩২৮ কোটি টাকার বেশি।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, সেমাবার (০৫ মে) ডিএসইর লেনদেন শুরুর দেড় ঘণ্টা পর অর্থাৎ বেলা ১১টা ৩০ মিনিট পর্যন্ত ডিএসইর প্রধান সূচক বা ‘ডিএসইএক্স’ ০ দশমিক ৪৬ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৪ হাজার ৯৫৬ পয়েন্টে।

এ সম্পর্কিত আরো সংবাদ

সূচকের পতনে ১ ঘণ্টায় লেনদেন ১১৫ কোটি টাকার

সূচকের পতনে লেনদেন ৫৭১ কোটি টাকার

প্রধান সূচকের সঙ্গে শরিয়াহ সূচক বা ‘ডিএসইএস’ ০ দশমিক ৮২ পয়েন্ট কমে আর ‘ডিএস-৩০’ সূচক ৪ দশমিক ৪২ পয়েন্ট বেড়ে যথাক্রমে ১০৯৯ ও ১৮৩৮ পয়েন্টে অবস্থান করছে।

আলোচ্য সময়ে ডিএসইতে মোট ৩২৮ কোটি ১০ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।

লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে দাম বেড়েছে ১৫৭টির, কমেছে ১৫৮টির এবং অপরিবর্তিত রয়েছে ৭৬ কোম্পানির শেয়ারদর।

[atn_photocard]
আরো