সরানো হলো নিম্নতম মজুরি বোর্ডের চেয়ারম্যানকে

নিম্নতম মজুরি বোর্ডের চেয়ারম্যান (জেলা ও দায়রা জজ) শেখ আশফাকুর রহমানকে সরিয়ে দেওয়া হয়েছে।

বুধবার (৪ নভেম্বর) আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগের এক প্রজ্ঞাপনে তাকে বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউটের পরিচালক (প্রশিক্ষণ) পদে বদলি করা হয়। একই আদেশে নিম্নতম মজুরি বোর্ডের নতুন চেয়ারম্যান করা হয়েছে জেলা ও দায়রা জজ সৈয়দ আজাদ সুবহানীকে।

এ সম্পর্কিত আরো সংবাদ

৫ বছরে শতাধিক গ্যাসকূপ খননের পরিকল্পনা

রাজধানীতে ২৪ ঘণ্টায় আটক ৫৪৯

বুধবার (৪ নভেম্বর) পোশাক শ্রমিকদের বেতন বাড়াতে গঠিত মজুরি বোর্ডের প্রথম সভা অনুষ্ঠিত হচ্ছে।

পোশাকশ্রমিকদের আন্দোলনের মধ্যে গঠন করা মজুরি বোর্ডের চেয়ারম্যানও ছিলেন আশফাকুর রহমান।

পোশাকশ্রমিকদের বেতন বৃদ্ধির দাবিতে সাম্প্রতিক সময়ে বিভিন্ন শিল্পাঞ্চলে আন্দোলন ও বিক্ষোভের ঘটনা ঘটে। এ সময় শ্রমিকদের পক্ষ থেকে মাসিক ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণের দাবি জানানো হয়। এমন পরিস্থিতিতে গত ১ নভেম্বর সরকার ছয় সদস্যের নতুন নিম্নতম মজুরি বোর্ড গঠন করে। পদাধিকারবলে ওই বোর্ডের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পান শেখ আশফাকুর রহমান।

[atn_photocard]
আরো