দেড় ঘণ্টায় লেনদেন মাত্র ৯৮ কোটি টাকা

সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের মিশ্র প্রবণতায় লেনদেন চলছে। তবে এদিন লেনদেন শুরুর প্রথম দেড় ঘণ্টায় লেনদেন হয়েছে মাত্র ৯৮ কোটি টাকা।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, সোমবার (০২ জুন) ডিএসইর লেনদেন শুরুর দেড় ঘণ্টা পর অর্থাৎ বেলা সাড়ে ১১টা পর্যন্ত ডিএসইর প্রধান সূচক বা ‘ডিএসইএক্স’ ২০ দশমিক ৪৬ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৪ হাজার ৬৮৮ পয়েন্টে।

এ সম্পর্কিত আরো সংবাদ

Statements of Financial Position of Nahee Aluminum Composite…

দরবৃদ্ধির শীর্ষে আমরা টেকনোলজিস

প্রধান সূচকের সঙ্গে শরিয়াহ সূচক বা ‘ডিএসইএস’ ৪ দশমিক ২৫ পয়েন্ট কমেছে। আর ‘ডিএস-৩০’ সূচক ৩ দশমিক ৭৭ পয়েন্ট বেড়েছে।

আলোচ্য সময়ে ডিএসইতে মোট ৯৮ কোটি ৭৫ লাখ ৬৪ হাজার টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।

লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে দাম বেড়েছে ২০৯টির, কমেছে ৮৪টির এবং অপরিবর্তিত রয়েছে ৮৩ কোম্পানির শেয়ারদর।

[atn_photocard]
আরো