‘‘অবৈধ গ্যাস সংযোগ উচ্ছেদে তিতাস গ্যাস কর্তৃপক্ষের জিরো টলারেন্স: সাঁড়াশি অভিযান ও জরিমানা আরোপ”

তিতাস গ্যাস কর্তৃক গ্যাসের অবৈধ ব্যবহার শনাক্তকরণ এবং উচ্ছেদ অভিযান কার্যক্রম চলমান রয়েছে। নিয়মিত অভিযানের অংশ হিসেবে গত ২৫ জুন (বুধবার) ২০২৫ তারিখে বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব সিমন সরকার, বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট -এর নেতৃত্বে তিতাস গ্যাস ট্রান্সমিসন এন্ড ডিষ্ট্রিবিউশন পিএলসি -এর জোনাল বিক্রয় অফিস, সোনারগাঁও, আবিবি সোনারগাঁও-এর আওতাধীন মিরেরটেক, মিরেরটেক কালভার্ট, হাতুরাপাড়া, নয়াপুর, সোনারগাঁও, নারায়ণগঞ্জ এলাকার ৪টি স্পটে অভিযান পরিচালিত হয়েছে। এই অভিযানে প্রায় ১৬০০টি অবৈধ আবাসিক বার্ণার ও বিভিন্ন ব্যাসের ১৭০ ফুট পাইপ অপসারণ করা হয়েছে । এ সময় মোট ৫.৫ কিলোমিটার অবৈধ বিতরণ লাইন উৎস পয়েন্ট হতে কিলিং করা হয়।

এ সম্পর্কিত আরো সংবাদ

একই দিনে, জনাব হাছিবুর রহমান, বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট -এর নেতৃত্বে তিতাস গ্যাস ট্রান্সমিসন এন্ড ডিষ্ট্রিবিউশন পিএলসি -এর আবিবি রুপগঞ্জ-এর আওতাধীন পাড়াগাও, ভুলতা, রুপগঞ্জ, নারায়ণগঞ্জ এলাকার ৩টি স্পটে অভিযান পরিচালিত হয়েছে। এই অভিযানে ৫৫০ টি বাড়িতে ভবনের ৯০০টি চুলার অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়। এ সময় বিভিন্ন ব্যাসের প্রায় ১৭০ ফুট পাইপ অপসারণ/ উৎস পয়েন্ট থেকে কিলিং/ ক্যাপিং করা হয়েছে ।

একই দিনে,জনাব মো: শহীদ উল্লাহ, বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট, জেলা প্রশাসকের কার্যালয়, গাজীপুর -এর নেতৃত্বে তিতাস গ্যাস ট্রান্সমিসন এন্ড ডিষ্ট্রিবিউশন পিএলসি -এর জোনাল বিক্রয় অফিস- শ্রীপুর, আবিবি-জয়দেবপুর এর আওতাধীন বানিয়ারচালা, বাঘের বাজার ও মির্জাপুর বাংলা বাজার রোড, গাজীপুর এলাকার ২টি স্পটে অভিযান পরিচালিত হয়েছে। উক্ত অভিযানে ১০০ হোস পাইপ, স্টার বার্নার ২টি ও ১টি দ্বিমুখী চুলা এবং শিল্পে বিচ্ছিন্নকৃত স্থাপনা ড্রায়ার ১৮টি, বয়লার ২টি ও ১টি জেনারেটর জব্দ করা হয়েছে । এই অভিযানে অবৈধভাবে গ্যাস ব্যবহারের কারনে “মেসার্স ডেকর ওয়েট প্রসেসিং” নামক শিল্প প্রতিষ্ঠান মোবাইল কোর্টের মাধ্যমে ২,০০,০০০/- (দুই লক্ষ) টাকা জরিমানা আরোপ করা হয়।

আরো