মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের সহকারী পরিচালকের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ

স্টাফ রিপোর্টার : মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের সহকারী পরিচালক (সরকারি ও সিনিয়র মাদ্রাসা) বেনজীর আহমেদ এর বিরুদ্ধে নিয়োগবাণিজ্যসহ নানা দুর্নীতির অভিযোগ ওঠেছে। সারাদেশে মাদ্রাসাগুলোর নিয়োগ বোর্ডে মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালকের (ডিজি) প্রতিনিধি থাকার আব্যশকতা রয়েছে। আর এই প্রতিনিধি কে হবেন তা মনোনয়ন বা নির্ধারণের দায়িত্বে থাকায় নিয়োগ বাণিজ্য করতে বেশ সুবিধাজনক অবস্থানে থাকেন বেনজির। এই সুযোগকে কাজে লাগিয়ে প্রায় প্রতিটি নিয়োগেই অবৈধ সুবিধা নেওয়ার চেষ্টা করেন এই সহকারী পরিচালক। কোনো শিক্ষা প্রতিষ্ঠান প্রধান বা তার প্রতিনিধিরা এই নিয়োগ বাণিজ্যে সায় না দিলে তার ওপর ক্ষুব্ধ হন বেনজির। সৃষ্টি করেন নানা জটিলতা, করেন দুর্ব্যবহারও। ভুক্তভোগী একাধিক মাদ্রাসা প্রধান ও দায়িত্বপ্রাপ্ত শিক্ষকদের অভিযোগ সূত্রে এসব তথা জানা গেছে।

অভিযোগে জানা যায়, অধিদপ্তরের সহকারী পরিচালক বেনজির আহমেদ পতিত ফ্যাসিস্ট শেখ হাসিনার সরকারের আশীর্বাদপুষ্ট হওয়ায় লোভনীয় এ পদ ভাগিয়ে নিতে সক্ষম হয়েছিলেন। প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়ে গেলেও বহাল তবিয়তে রয়েছেন হাসিনা সরকারের সুবিধাভোগী এই কর্মকর্তা। সারাদেশে নিয়োগ বাণিজ্য করে এখনও হাতিয়ে নিচ্ছে লাখ লাখ টাকা। গড়ে তুলেছেন অদৃশ্য সম্পদের ভান্ডার।

অভিযোগ জানা গেছে, মাদ্রাসার প্রতিনিধিরা কোনো নিয়োগ এর জন্য আসলে তিনি নানাভাবে নয়ছয় করেন। তাকে খুশি করার ওপর ভিত্তি করে তিনি ডিজির প্রতিনিধি মনোনয়ন করেন। কোনো কোনো প্রতিষ্ঠানে তিনি নিজেই ডিজির প্রতিনিধি হয়ে যান। যেখানে তিনি ডিজির প্রতিনিধি হন সেখান থেকে গ্রহণ করেন মোটা অংকের টাকা। শিক্ষক বা শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান অন্য কোনো সেবা গ্রহণের জন্য তার দপ্তরে আসলে তিনি তাদের কথা মনোযোগ সহকারে শোনতে চান না, উল্টো শিক্ষকদের সঙ্গে অশোভন আচরণ করেন তিনি। তার এহেন আচারণে শিক্ষক সমাজ অতিষ্ঠ।

এ সম্পর্কিত আরো সংবাদ

শিক্ষাপ্রতিষ্ঠানে আসছে লম্বা ছুটি

এইচএসসি পরীক্ষার রুটিন প্রকাশ

মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর সূত্রে জানা গেছে, ডিজির প্রতিনিধি হওয়ার সুযোগ কাজে লাগিয়ে বেনজীর আহমেদ সম্প্রতি দেশের একটি দাখিল মাদ্রাসায় সহ-সুপার বিদ্যামান থাকার পরও নতুন করে সহ-সুপার নিয়োগ দেওয়ার মতো অনিয়ম করেছেন। গতকাল ৮ জুলাই অধিদপ্তরে এ সংক্রান্ত একটি অভিযোগ দায়ের করেছেন সংক্ষুব্ধরা।

মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের সহকারী পরিচালক (সরকারি ও সিনিয়র মাদ্রাসা) বেনজীর আহমেদ এর বিরুদ্ধে ওঠা অভিযোগের বিষয়ে জানতে তার মোবাইল ফোনে একাধিকবার কল দেওয়া হলেও তিনি রিসিভ করেননি।

মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর মহাপরিচালক (অতিরিক্ত সচিব) মোঃ আব্দুল মান্নান এর বক্তব্য জানতে তার মোবাইল ফোনে কল দেওয়া হলেও তিনি ফোন রিসিভ করেননি, ফলে তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

এ বিষয়ে মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের পরিচালক (প্রশাসন ও অর্থ) (যুগ্মসচিব) মুহাম্মদ মাহবুবুল হক এর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি গতকাল (৮ জুলাই) এর অভিযোগের (সহ-সুপার নিয়োগে অনিয়ম) বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, গতকালকে তার বিরুদ্ধে যে অভিযোগ দায়ের হয়েছে সেটি আমাদের জানা আছে। এছাড়া অন্য কোনো বিষয়ে কোনো অভিযোগ জানা নেই। কেউ কোনো অভিযোগ করলে নিয়ম অনুযায়ী ব্যবস্থা নিবে কর্তৃপক্ষ।

আরো