ব্রেস্ট ক্যানসার সচেতনতা বাড়াতে এভারকেয়ার হসপিটাল ঢাকায় বিশেষ আয়োজন

[ঢাকা, ২৬ অক্টোবর ২০২৬]- ব্রেস্ট ক্যানসার সম্পর্কে সচেতনতা বৃদ্ধি এবং নারীদের নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা ও সময়মতো চিকিৎসকের পরামর্শ নিতে উৎসাহিত করতে এভারকেয়ার হসপিটাল ঢাকায় একটি সচেতনতামূলক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। ব্রেস্ট ক্যানসার সচেতনতা মাস উপলক্ষে আয়োজিত এ অনুষ্ঠানে হাসপাতালের নারী কর্মী ও গণমাধ্যমকর্মীরা অংশ নেন। অনুষ্ঠানে স্তন ক্যানসারের ঝুঁকি, প্রাথমিক লক্ষণ, রোগ নির্ণয়, চিকিৎসা এবং রোগ প্রতিরোধে সচেতনতার গুরুত্ব তুলে ধরা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এভারকেয়ার হসপিটালস, বাংলাদেশের ম্যানেজিং ডিরেক্টর ও সিইও ডা. রত্নদীপ চাস্কার ও গ্রুপ মেডিকেল ডিরেক্টর ডা. আরিফ মাহমুদ; এভারকেয়ার হসপিটাল ঢাকার মেডিকেল অনকোলজি বিভাগের সিনিয়র কনসালট্যান্ট অ্যান্ড কো-অর্ডিনেটর ডা. ফেরদৌস শাহরিয়ার সাঈদ ও কনসালট্যান্ট ডা. কাজী আব্দুল্লাহ আরমান; রেডিয়েশন অনকোলজি বিভাগের সিনিয়র কনসালট্যান্ট অ্যান্ড কো-অর্ডিনেটর ডা. বিশ্বজিৎ ভট্টাচার্য্য; ও সিনিয়র কনসালট্যান্ট ডা. আরমান রেজা চৌধুরী; জেনারেল অ্যান্ড ল্যাপারোস্কপিক সার্জারি বিভাগের সিনিয়র কনসালট্যান্ট অধ্যাপক ডা. এস. এম. আবু জাফর ও সিনিয়র কনসালট্যান্ট ডা. মোহাম্মদ ফরিদ হোসেন; প্লাস্টিক, রিকন্সট্রাকটিভ অ্যান্ড কসমেটিক সার্জারি বিভাগের সিনিয়র কনসালট্যান্ট অধ্যাপক (ব্রিগেডিয়ার জেনারেল) ডা. মাসরুর হাসান; নিউক্লিয়ার মেডিসিন বিভাগের কোর্ডিনেটর অ্যান্ড সিনিয়র কনসালটেন্ট প্রফেসর ডা. মোহাম্মদ ফজলুল কবির ও সিনিয়র কনসালট্যান্ট প্রফেসর ডা. রায়হান হুসেইন; ল্যাব মেডিসিন বিভাগের সিনিয়র কনসালটেন্ট প্রফেসর ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ডা. এস এম মাহবুবুল আলম, ডায়াগনস্টিক অ্যান্ড ইন্টারভেনশনাল রেডিওলজি বিভাগের সিনিয়র কনসালট্যান্ট অ্যান্ড কো-অর্ডিনেটর প্রফেসর ডা. ব্রিগেডিয়ার জেনারেল (অব.) মো. সাইফুল ইসলাম এবং একই বিভাগের সিনিয়র কনসালট্যান্ট প্রফেসর ডা. ব্রিগেডিয়ার জেনারেল সাইদ জহিরুল আলম।

এভারকেয়ার হসপিটাল ঢাকার মেডিকেল অনকোলজি বিভাগের সিনিয়র কনসালট্যান্ট অ্যান্ড কো-অর্ডিনেটর ডা. ফেরদৌস শাহরিয়ার সাঈদ বলেন, “স্তন ক্যানসারের চিকিৎসায় রোগের ধরন ও পর্যায় অনুযায়ী সার্জারি, কেমোথেরাপি, হরমোনথেরাপি, ইমিউনোথেরাপি, রেডিওথেরাপি এবং অন্যান্য চিকিৎসাপদ্ধতির প্রয়োজন হতে পারে। প্রাথমিক পর্যায়ে রোগ শনাক্ত করা গেলে উপযুক্ত চিকিৎসা পরিকল্পনা করা সহজ হয়। তাই স্তন ক্যানসার নিয়ে প্রচলিত ভুল ধারণা দূর করা, প্রয়োজনীয় তথ্য ছড়িয়ে দেওয়া এবং নারীদের চিকিৎসকের পরামর্শ নিতে উৎসাহিত করা জরুরি।”

এ সম্পর্কিত আরো সংবাদ

এভারকেয়ার হসপিটাল ঢাকার রেডিয়েশন অনকোলজি বিভাগের সিনিয়র কনসালট্যান্ট অ্যান্ড কো-অর্ডিনেটর ডা. বিশ্বজিৎ ভট্টাচার্য্য বলেন, “স্তন ক্যানসার সম্পর্কে সচেতনতা বৃদ্ধি এবং সময়মতো রোগ শনাক্ত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। স্তনে নতুন কোনো চাকা, আকার বা ত্বকের পরিবর্তন কিংবা নিপল থেকে অস্বাভাবিক নিঃসরণ দেখা দিলে অবহেলা না করে চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত।”

এভারকেয়ার হসপিটালস বাংলাদেশের গ্রুপ মেডিকেল ডিরেক্টর ডা. আরিফ মাহমুদ বলেন, “নারীদের স্বাস্থ্য সুরক্ষায় সচেতনতা বৃদ্ধি এবং সময়মতো চিকিৎসাসেবা গ্রহণের সুযোগ তৈরি করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। অনেক সময় পারিবারিক ও পেশাগত দায়িত্ব সামলাতে গিয়ে নারীরা নিজেদের স্বাস্থ্যের প্রতি যথেষ্ট মনোযোগ দিতে পারেন না। আমরা চাই, নারীরা নিজেদের স্বাস্থ্যকে অগ্রাধিকার দিন এবং প্রয়োজন অনুযায়ী চিকিৎসকের পরামর্শ নিন। এভারকেয়ার হসপিটালস রোগীকেন্দ্রিক চিকিৎসাসেবা এবং স্বাস্থ্যসচেতনতা বৃদ্ধিতে প্রতিশ্রুতিবদ্ধ।”

অনুষ্ঠানে বিশেষজ্ঞ চিকিৎসকেরা স্তন ক্যানসারের বিভিন্ন ঝুঁকি, প্রাথমিক লক্ষণ, রোগ নির্ণয়ের পদ্ধতি এবং চিকিৎসার বিভিন্ন ধাপ নিয়ে আলোচনা করেন। তাঁরা জানান, স্তনে অস্বাভাবিক পরিবর্তন দেখা দিলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত। পাশাপাশি বয়স, পারিবারিক ইতিহাস ও ব্যক্তিগত ঝুঁকি বিবেচনায় প্রয়োজনীয় পরীক্ষা এবং চিকিৎসকের পরামর্শ অনুসরণ করাও গুরুত্বপূর্ণ। এ সময় উপস্থিত নারী কর্মী ও গণমাধ্যমকর্মীরা স্তন ক্যানসার সম্পর্কে বিভিন্ন প্রশ্ন করেন এবং বিশেষজ্ঞদের কাছ থেকে প্রয়োজনীয় তথ্য ও পরামর্শ নেন।

এভারকেয়ার হসপিটাল ঢাকা আধুনিক চিকিৎসা প্রযুক্তি, অভিজ্ঞ বিশেষজ্ঞ চিকিৎসক এবং সমন্বিত চিকিৎসাসেবার মাধ্যমে ক্যানসারসহ বিভিন্ন জটিল রোগের চিকিৎসা দিয়ে আসছে। ব্রেস্ট ক্যানসার সচেতনতা মাসে এ ধরনের উদ্যোগের মাধ্যমে নারীদের স্বাস্থ্য সম্পর্কে সচেতনতা বৃদ্ধি এবং সময়মতো চিকিৎসা গ্রহণের গুরুত্ব তুলে ধরতে কাজ করছে হাসপাতালটি।

[atn_photocard]
আরো