​এবার দুদকের জালে প্রকৌশলী আব্দুর রাজ্জাক

ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানির (ডিপিডিসি) প্রকৌশলী আব্দুর রাজ্জাকের বিরুদ্ধে অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে বিপুল পরিমাণ অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ তদন্তে নেমেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। তদন্ত প্রক্রিয়ার অংশ হিসেবে ডিপিডিসির কাছে নথি চেয়েছে দুদক।

আব্দুর রাজ্জাকের দুর্নীতির অনুসন্ধান করছে দুই সদস্যের একটি দল। দুদকের উপপরিচালক নাজমুল হাসানের নেতৃত্বাধীন ওই দলের অপর সদস্য উপসহকারী পরিচালক মো: আসাদুজ্জামান।

গত ২৪ জুন ডিপিডিসির ব্যবস্থাপনা পরিচালক বরাবর অনুসন্ধানী দলের নেতা নাজমুল হাসানের পাঠানো একটি চিঠি থেকে এ তথ্য জানা গেছে।

চিঠিতে ডিপিডিসির কাছ থেকে যেসব নথি চাওয়া হয়েছে-

১। আব্দুর রাজ্জাকের ব্যক্তিগত নথির সত্যায়িত ফটোকপি।

২। ডিপিডিসিতে চাকরির শুরু থেকে বছরভিত্তিক বর্তমান সময় পর্যন্ত বেতন ভাতাদি ও অন্যান্য সুযোগ সুবিধা, প্রাতিষ্ঠানিক ঋণ (যদি থাকে) গ্রহণ সংক্রান্ত তথ্য (ছক আকারে)।

৩। আব্দুর রাজ্জাক নিজের অথবা তার উপর নির্ভরশীল কারো নামে কোনো ব্যবসা পরিচালনার প্রাতিষ্ঠানিক অনুমোদন নিয়ে থাকলে সে সংক্রান্ত আদেশের ফটোকপি।

৪। আব্দুর রাজ্জাকের বিরুদ্ধে ইতোপূর্বে কোনো বিভাগীয় তদন্ত হয়ে থাকলে সে সংক্রান্ত তথ্য এবং তদন্ত প্রতিবেদনের সত্যায়িত ফটোকপি।

ডিপিডিসির প্রকৌশলী আব্দুর রাজ্জাকের দুর্নীতি নিয়ে গণমাধ্যমে তোলপাড় হওয়ার পর এবার তাঁর বিরুদ্ধে অনুসন্ধানে নামল দুদক। এর আগে গত ৪ ডিসেম্বর তাঁর বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ খতিয়ে দেখতে তদন্ত কর্মকর্তা নিয়োগ দিয়েছিল বিদ্যুৎ বিভাগ।

আব্দুর রাজ্জাক বঙ্গবন্ধু প্রকৌশল পরিষদের সাধারণ সম্পাদক ছিলেন। এই পরিচয় ব্যবহার করে বিগত আওয়ামী লীগ সরকারের সময় তিনি বিপুল অর্থবিত্তের মালিক হন।

ওই সময়ও আব্দুর রাজ্জাকের বিরুদ্ধে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উঠেছিল। বিদ্যুৎ বিভাগের নির্দেশক্রমে অভিযোগ তদন্তে ডিপিডিসির তৎকালীন ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী বিকাশ দেওয়ান সংস্থাটির অতিরিক্ত দায়িত্বে থাকা ভারপ্রাপ্ত প্রধান প্রকৌশলী (উত্তর) আবু হেনা মোস্তফা কামালকে প্রধান করে কমিটি গঠন করেন। সেই কমিটির সুপারিশে অভিযুক্তরা শাস্তিমূলক ব্যবস্থার আওতায় এলেও ধরাছোয়ার বাইরে রয়ে যান আব্দুর রাজ্জাক।

বর্তমানে তিনি ট্রেনিং এন্ড ডেভেলপমেন্ট দপ্তরে তত্ত্বাবধায়ক প্রকৌশলী হিসেবে কর্মরত রয়েছেন।
15
Shares
facebook sharing buttontwitter sharing buttonwhatsapp sharing buttonmessenger sharing buttoncopy sharing button
স্টাফ রিপোর্টার
আপলোড সময় : ০৩-০৮-২০২৫ ০৩:১৪:৫৭ অপরাহ্ন
আপডেট সময় : ০৩-০৮-২০২৫ ০৩:১৮:৩৭ অপরাহ্ন

আরো