সালভো কেমিক্যালের লভ্যাংশ ঘোষণা

শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি সালভো কেমিক্যাল ইন্ডাস্ট্রি লিমিটেড গত ৩০ জুন, ২০২৫ তারিখে সমাপ্ত হিসাববছরের জন্য লভ্যাংশ ঘোষণা করেছে। আলোচিত বছরের জন্য কোম্পানিটি সাধারণ শেয়ারহোল্ডারদের ২ দশমিক ৫০ শতাংশ লভ্যাংশ দেবে।

কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।

সোমবার ( ১৮ই আগস্ট ) অনুষ্ঠিত কোম্পানিটির পরিচালনা পর্ষদের বৈঠকে সর্বশেষ হিসাববছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনায় এই সিদ্ধান্ত নেওয়া হয়।

এ সম্পর্কিত আরো সংবাদ

সূচকের উত্থানে বাড়ল তিন শতাধিক শেয়ারের দর

সূচকের উত্থানে চলছে লেনদেন

সর্বশেষ হিসাববছরে কোম্পানিটির শেয়ার প্রতি ৫৮ পয়সা আয় হয়েছে। আগের বছর আয় হয়েছিল ১ টাকা ৬৬ পয়সা।

গত ৩০ জুন, ২০২৫ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য ছিল ১৬ টাকা ৫৭ পয়সা।

আগামী ২৯ সেপ্টেম্বর কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এজন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ৮ সেপ্টেম্বর।

[atn_photocard]
আরো