সেরা পারফর্মারদের পুরস্কৃত করল ব্যাংক এশিয়া
ব্যাংকের সিলভার জুবিলি সেলস ক্যাম্পেইনে সেরা পারফরমেন্সের জন্য কর্মীদের পুরস্কৃত করেছে ব্যাংক এশিয়া পিএলসি।
গত বৃহস্পতিবার রাজধানীর কারওয়ান বাজারস্থ ব্যাংক এশিয়া টাওয়ারে পুরস্কার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক এএনএম মাহফুজ পুরস্কারপ্রাপ্ত কর্মকর্তাদের অভিনন্দন জানান এবং আগামীদিনেও এমন সাফল্য অব্যাহত রেখে এগিয়ে যাওয়ার ব্যাপারে উৎসাহ দেন।
এসময় উপ- ব্যবস্থাপনা পরিচালক মুহাম্মদ মোস্তফা হাইকাল হাশমী, এস এম আনিসুজ্জামান ও সৈয়দ জুলকার নাইনসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
ব্যাংকের রিটেইল CASA ডিপোজিট বৃদ্ধি, রিটেইলে নতুন কাস্টমার অন্তর্ভুক্তি ও ক্রেডিট কার্ড বিজনেস বৃদ্ধির লক্ষ্যে এ ক্যাম্পেইন চালু করা হয়। শাখা পর্যায়ের মোট ৩০ জন কর্মকর্তাকে ক্যাম্পেইনে তাদের সক্রিয় অংশগ্রহণ এবং অসাধারণ পারফরমেন্সের জন্য পুরস্কার হিসেবে ক্রেস্ট, সার্টিফিকেট ও নগদ প্রণোদনা প্রদান করা হয়।