এসবিএসি ব্যাংকের ২০০তম পর্ষদ সভা উদযাপন

এসবিএসি ব্যাংক পিএলসির ২০০তম পর্ষদ সভা উদযাপন করা হয়েছে। সোমবার (১৫ সেপ্টেম্বর) ব্যাংকের প্রধান কার্যালয়ের বোর্ড রুমে কেক কেটে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

এ সম্পর্কিত আরো সংবাদ

এ সময় উপস্থিত ছিলেন ব্যাংকের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মো. মোখলেসুর রহমান, ভাইস চেয়ারম্যান আনোয়ার হোসেন, পরিচালক হাফিজুর রহমান বাবু, মোহাম্মদ আইয়ুব, মুশফিকুর রহমান, মোহাম্মদ মাহবুবুর রহমান, এ কে এম দেলোয়ার হোসাইন, মেজর জেনারেল (অব.) শহিদুল হক, ইমরুল আনোয়ার এবং মেজর (অব.) আবু ফাতেহ মো. বশিরুর রহমান।

এছাড়া স্বতন্ত্র পরিচালক প্রফেসর মোহাম্মদ মকবুল হোসাইন ভুঁইয়া, প্রফেসর মো. মাকসুদুর রহমান সরকার, মো. আবু সায়েম এবং ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী (চলতি দায়িত্বে) মো. রবিউল ইসলাম উপস্থিত ছিলেন।

আরো