ডিএসইতে দুই ঘণ্টায় লেনদেন মাত্র ১২০ কোটি টাকা

সপ্তাহের চতুর্থ কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্য সূচকের ইতিবাচক প্রবণতায় লেনদেন চলছে। এদিন প্রথম দুই ঘন্টায় টাকা অংকে লেনদেন হয়েছে ১২০ কোটি টাকা।

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

এ সম্পর্কিত আরো সংবাদ

লেনদেনের শীর্ষে একমি পেস্টিসাইটস

দর বৃদ্ধির শীর্ষে বিডি অটোকার্স

সূত্র মতে, বুধবার (২৪ ডিসেম্বর) বেলা ১২টা পর্যন্ত ডিএসইর প্রধান সূচক বা ‘ডিএসইএক্স’ সূচক ১৫ দশমিক ৮৮ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৪ হাজার ৮৭৬ পয়েন্টে।

অন্য সূচকগুলোর মধ্যে শরিয়াহ সূচক ‘ডিএসইএস’ সূচক ৪ দশমিক ১৪ পয়েন্ট বেড়ে এবং ‘ডিএস৩০’ সূচক ৬ দশমিক ৪২ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে যথাক্রমে ১০০৬ ও ১৮৭৯ পয়েন্টে।

এদিনে লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে দাম বেড়েছে ১৮৭টি, কমেছে ৯১টি এবং অপরিবর্তিত রয়েছে ১০২টি কোম্পানির শেয়ারের।

[atn_photocard]
আরো