আইডিআরএ চেয়ারম্যান পদ থেকে আসলাম আলমকে অব্যাহতি

বিমা খাতের শীর্ষ নিয়ন্ত্রক সংস্থা বিমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের (আইডিআরএ) চেয়ারম্যান পদে চুক্তিভিত্তিক নিয়োগপ্রাপ্ত ড. এম আসলাম আলমকে অব্যাহতি দিয়েছে অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ।

গত ৮ এপ্রিল উপসচিব ইফতেখাইরুল আলম স্বাক্ষরিত এক নির্দেশনায় তাকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়। সোমবার (৪ মে) আর্থিক প্রতিষ্ঠান বিভাগের ওয়েবসাইটে এই নির্দেশনা পত্রটি প্রকাশ করা হয়েছে।

এ সম্পর্কিত আরো সংবাদ

নির্দেশনায় বলা হয়, ড. এম আসলামের দাখিল করা পদত্যাগপত্রটি সরকার কর্তৃক গৃহীত হয়েছে। এই পরিপ্রেক্ষিতে আইডিআরএ চেয়ারম্যান হিসেবে তার অবশিষ্ট মেয়াদ বাতিল করা হয়। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে অনুরোধ করা হয়েছে।

এর আগে গত ২ মার্চ আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব বরাবর একটি আনুষ্ঠানিক চিঠির মাধ্যমে নিজের পদত্যাগপত্র জমা দেন ড. এম আসলাম আলম

আরো