দুর্নীতির অভিযোগে ডিএসসিসির ভারপ্রাপ্ত নির্বাহী প্রকৌশলী রুবেল বরখাস্ত

টেন্ডার বাণিজ্য, দোকান বরাদ্দ বাণিজ্য, ক্ষমতার অপব্যবহারসহ বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির অভিযোগে ডিএসসিসির ভারপ্রাপ্ত নির্বাহী প্রকৌশলী গোলাম কিবরিয়া রুবেলকে বরখাস্ত করা হয়েছে।

সোমবার (১ জুন) তাকে বরখাস্ত করা হয়।

এ সম্পর্কিত আরো সংবাদ

জানা যায়, আগে মেয়র ফজলে নুর তাপসের ঘনিষ্ঠ কর্মকর্তা হিসেবে গোলাম কিবরিয়া রুবেল দায়িত্ব পালন করেছেন। তাপসের সময় থেকেই তিনি বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রকল্প ও দফতরের দায়িত্ব পেয়েছিলেন বলে দাবি করা হয়।

রুবেলের বিরুদ্ধে সম্পদ বৃদ্ধির অভিযোগও উঠেছে। তার নামে রাজধানীতে একাধিক ফ্ল্যাট, বাড়ি এবং কক্সবাজারে একটি হোটেল রয়েছে বলে জানা গেছে।

আরো