ইউনেস্কো স্বীকৃত ‘প্রিক্স ভার্সাই’ তালিকায় স্থান পেল আদানির দুই বিমানবন্দর

বৈশ্বিক স্থাপত্য ও নকশার দুনিয়ায় অনন্য এক মাইলফলক স্পর্শ করল আদানি এয়ারপোর্ট হোল্ডিংস লিমিটেড (এএএইচএল)। ইউনেস্কো স্বীকৃত ‘প্রিক্স ভার্সাই ওয়ার্ল্ডস মোস্ট বিউটিফুল এয়ারপোর্টস ২০২৬’ তালিকায় স্থান করে নিয়েছে প্রতিষ্ঠানটির নভি মুম্বাই আন্তর্জাতিক বিমানবন্দরের টার্মিনাল ১ এবং গুয়াহাটির লোকপ্রিয় গোপীনাথ বরদলৈ আন্তর্জাতিক বিমানবন্দরের টার্মিনাল ২। এই অর্জন বিশ্বমানের অবকাঠামো তৈরিতে আদানির অঙ্গীকারকে আরও এক ধাপ এগিয়ে দিয়েছে।

২০১৫ সাল থেকে প্যারিসে ইউনেস্কো সদর দপ্তরে প্রতি বছর এই পুরস্কার দেওয়া হচ্ছে। এটি বিশ্বের অন্যতম প্রধান স্থাপত্য ও নকশা সম্মাননা হিসেবে সমাদৃত। সমসাময়িক উদ্ভাবন, সাংস্কৃতিক ঐতিহ্য, টেকসই উন্নয়ন এবং উন্নত যাত্রীসেবার ওপর ভিত্তি করে বিমানবন্দরগুলোকে এই তালিকায় মনোনীত করা হয়।

এ সম্পর্কিত আরো সংবাদ

ভারতের নিজস্ব ঐতিহ্য ও ভবিষ্যৎমুখী ভাবনার এক অপূর্ব সংমিশ্রণ ঘটেছে নভি মুম্বাই আন্তর্জাতিক বিমানবন্দরের টার্মিনাল ১-এ। পদ্মফুলের আকৃতিতে নির্মিত এই টার্মিনালটি প্রযুক্তি ও শিল্পকলার এক নিখুঁত মেলবন্ধন। এটি আধুনিক ভারতের অর্থনৈতিক সমৃদ্ধি ও আকাঙ্ক্ষার প্রতীক হয়ে উঠেছে।
অন্যদিকে গুয়াহাটি বিমানবন্দরের টার্মিনাল ২ তৈরি হয়েছে সম্পূর্ণ প্রাকৃতিক আবহে। ‘ব্যাম্বু অর্কিড’-এর আদলে গড়া এর বায়োফিলিক স্থাপত্য উত্তর-পূর্ব ভারতের সমৃদ্ধ জীববৈচিত্র্যকে তুলে ধরেছে। পরিবেশবান্ধব ও টেকসই নকশার এই দারুণ প্রদর্শনী স্থাপত্য জগতে এক নতুন দৃষ্টান্ত স্থাপন করেছে।
এ বছরের প্রিক্স ভার্সাই তালিকায় আদানির এই দুই প্রকল্প ছাড়াও স্থান পেয়েছে চীনের গুয়াংজু, জার্মানির ফ্রাঙ্কফুর্ট আম মেইন, কম্বোডিয়ার কান্দাল স্তুয়েং, যুক্তরাষ্ট্রের পিটসবার্গ এবং সান দিয়েগো বিমানবন্দর। বছর শেষে এই তালিকা থেকে সামগ্রিক নকশা, অভ্যন্তরীণ ও বাহ্যিক স্থাপত্যের ওপর ভিত্তি করে সেরা তিনটিকে ‘প্রিক্স ভার্সাই ওয়ার্ল্ড টাইটেল’ প্রদান করা হবে।

বিচারকমণ্ডলী মূলত সংস্কৃতি ও পরিবেশের মেলবন্ধনে তৈরি ‘ইন্টিলিজেন্স সাসটেইনেবিলিটি’ নীতির আলোকেই এই মূল্যায়ন করে থাকেন। এই বৈশ্বিক স্বীকৃতির মাধ্যমে এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে বিমানবন্দর পরিচালনাকারী হিসেবে আদানি গ্রুপ নিজেদের অবস্থানকে আরও সুদৃঢ় করল। বর্তমানে প্রতিষ্ঠানটি ভারতের সাতটি প্রধান বিমানবন্দর পরিচালনার পাশাপাশি নভি মুম্বাই বিমানবন্দরের নির্মাণকাজও সফলভাবে চালিয়ে যাচ্ছে।

আরো