সূচকের উত্থানে লেনদেন ১ হাজার ১১৫ কোটি টাকার

সপ্তাহের তৃতীয় কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্য সূচকের ইতিবাচক প্রবণতায় লেনদেন শেষ হয়েছে। এদিন লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে ২৪২ টি কোম্পানির শেয়ারের দর বৃদ্ধি পেয়েছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

মঙ্গলবার (১১ আগস্ট) ডিএসইর প্রধান সূচক ‘ডিএসইএক্স’ ৫৮ দশমিক ৬৫ পয়েন্ট বেড়েছে। বর্তমানে সূচকটি অবস্থান করছে ৫ হাজার ৯০৩ পয়েন্টে।

এ সম্পর্কিত আরো সংবাদ

সূচকের পতনে লেনদেন ৭২৭ কোটি টাকা

এছাড়া, ডিএসইর অপর সূচক ‘ডিএসইএস’ ৭ দশমিক ৯৫ পয়েন্ট বেড়ে ১১৮২ পয়েন্ট এবং ‘ডিএস-৩০’ সূচক ১৮ দশমিক ৭১ পয়েন্ট বেড়ে ২ হাজার ২০৪ পয়েন্টে অবস্থান করছে।

আজ ডিএসইতে হাজার ১ হাজার ১১৫ কোটি ৪২ লক্ষ ৬৭ হাজার টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের কার্যদিবসে লেনদেন হয়েছিলো ৯০৮ কোটি ৪০ লক্ষ ৩১ হাজার টাকা।

এদিন ডিএসইতে মোট ৩৯৩ টি কোম্পানির শেয়ার ও ইউনিট হাতবদল হয়েছে। লেনদেনে অংশ নেওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে দর বেড়েছে ২৪২ টি কোম্পানির, বিপরীতে ১০১টি কোম্পানির দর কমেছে। পাশাপাশি ৫০টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দর অপরিবর্তিত রয়েছে।

[atn_photocard]
আরো