লেনদেনের শীর্ষে ফু-ওয়াং সিরামিক

সপ্তাহের চতুর্থ কার্যদিবস বুধবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের শীর্ষে উঠে এসেছে ফু-ওয়াং সিরামিক ইন্ডাস্ট্রিজ লিমিটেড।

ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

এ সম্পর্কিত আরো সংবাদ

Statements of Financial Position of Nahee Aluminum Composite…

দরবৃদ্ধির শীর্ষে আমরা টেকনোলজিস

জানা গেছে, কোম্পানিটির ৪৩ কোটি ৮২ লাখ ৬৭ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। লেনদেনের শীর্ষ তালিকায় দ্বিতীয় স্থানে থাকা ফরচুন সুজের শেয়ার লেনদেন হয়েছে ৩১ কোটি ৩১ লাখ ৪ হাজার টাকার।

২৭ কোটি ৪৪ লাখ ৫০ হাজার টাকার শেয়ার লেনদেন নিয়ে শীর্ষ তালিকার তৃতীয় স্থানে উঠে এসেছে আফতাব অটোমোবাইলস লিমিটেড।

লেনদেনের শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে সেন্ট্রাল ফার্মা, বিকন ফার্মা, এডভেন্ট ফার্মা, ওরিয়ন ইনফিউশন, বেস্ট হোল্ডিংস, মুন্নু ফেব্রিক্স এবং গ্রামীনফোন লিমিটেড।

[atn_photocard]
আরো