শেয়ার বিক্রয় করবে ই-জেনারেশনের ৪ কর্মকর্তা

পুঁজিবাজারে তালিকাভুক্ত তথ্য প্রযুক্তি খাতের কোম্পানি ই-জেনারেশন লিমিটেডের চেয়ারম্যান, ব্যবস্থাপনা পরিচালক, পরিচালক ও কর্পোরেট পরিচালক শেয়ার বিক্রয়ের ঘোষণা দিয়েছেন।

ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

জানা গেছে, কোম্পানিটির চেয়ারম্যান এসএম আশরাফুল আলম তার হাতে থাকা ২ লাখ ৮২ হাজার ৮০টি শেয়ার বিক্রয় করবেন। কোম্পানিটির ব্যবস্থাপনা পরিচালক শামীম আহসান তার হাতে থাকা ১ কোটি ৭০ লাখ ৩৩ হাজার ৬৮৩টি শেয়ারের মধ্যে ১০ লাখ শেয়ার বিক্রয় করবেন।

এ সম্পর্কিত আরো সংবাদ

Statements of Financial Position of Nahee Aluminum Composite…

দরবৃদ্ধির শীর্ষে আমরা টেকনোলজিস

কোম্পানিটির পরিচালক সাইয়্যেদা কামরুন নাহার আহমেদ তার হাতে থাকা ৬০ লাখ ৩ হাজার ২৮৩টি শেয়ারের মধ্যে ১০ লাখ শেয়ার বিক্রয় করবেন।

একই সাথে কর্পোরেট পরিচালক ই-জেনারেশন সোসিং লিমিটেডের হাতে থাকা ৪০ লাখ ১৪ হাজার ৮২ শেয়ারের মধ্যে ২৫ লাখ শেয়ার বিক্রয় করবে।

আগামী ৩০ কার্যদিবসের মধ্যে ডিএসইর পাবলিক/ব্লক মার্কেটে শেয়ার শেয়ার বিক্রয় সম্পন্ন করবেন তারা।

[atn_photocard]
আরো