ফেনীতে কৃষকদের মাঝে মার্কেন্টাইল ব্যাংকের সার অনুদান

মার্কেন্টাইল ব্যাংক পিএলসি ফেনীর ছাগলনাইয়ায় বিশেষ সিএসআর ফান্ডের আওতায় প্রান্তিক কৃষকদের মাঝে বিপুল পরিমাণ সার বিতরণ করেছে। আজ সোমবার (১১ মার্চ) ব্যাংকের পরিচালক মোশাররফ হোসেন প্রধান অতিথি হিসেবে এই সার বিতরণ করেন।

এ সম্পর্কিত আরো সংবাদ

দর বৃদ্ধির শীর্ষে সোনারগাঁও টেক্সটাইল

লেনদেনের শীর্ষে মালেক স্পিনিং মিলস

দরপতনের শীর্ষে এএফসি অ্যাগ্রো বায়োটেক

ব্যাংকের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ও কুমিল্লা-নোয়াখালী অঞ্চল প্রধান ফরিদ উদ্দিন আহমেদ ভুঁইয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী মোঃ ফরহাদ হোসেন।

ব্যাংকের ছাগলনাইয়া শাখা প্রধান মোঃ বাহার উদ্দিন, বারৈয়ারহাট শাখা প্রধান মোঃ নিজাম উদ্দিন, আবদুর রহিম পাটোয়ারী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, রাজনৈতিক নেতৃবৃন্দসহ কৃষকরা উপস্থিত ছিলেন।

[atn_photocard]
আরো