পেনিনসুলা চিটাগংয়ের তৃতীয় প্রান্তিক প্রকাশ

পুঁজিবাজারে তালিকাভুক্ত ভ্রমন ও অবকাশ খাতের কোম্পানি পেনিনসুলা চিটাগং লিমিটেডের পরিচালনা পর্ষদ তৃতীয় প্রান্তিকের (জুলাই,২৩-মার্চ,২৪) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে।

শনিবার (২৭ এপ্রিল) অনুষ্ঠিত কোম্পানিটির পরিচালনা পর্ষদের সভায় ওই প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর তা প্রকাশ করা হয়।

এ সম্পর্কিত আরো সংবাদ

দর বৃদ্ধির শীর্ষে সোনারগাঁও টেক্সটাইল

লেনদেনের শীর্ষে মালেক স্পিনিং মিলস

দরপতনের শীর্ষে এএফসি অ্যাগ্রো বায়োটেক

কোম্পানি সূত্রে জানা গেছে, তৃতীয় প্রান্তিকে (জুলাই,২৩-মার্চ,২৪) কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) লোকসান হয়েছে ৩৬ পয়সা। গত অর্থবছরের একই সময়ে শেয়ার প্রতি আয় (ইপিএস) লোকসান ছিল ২০ পয়সা।

মার্চ,২০২৪ শেষে কোম্পানিটির শেয়ার প্রতি সম্পদ (এনএভি) হয়েছে ২৮ টাকা ৫২ পয়সা।

[atn_photocard]
আরো